৯ম ও ১০ম শ্রেণীর বাংলা: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটি  সৃজনশীল পদ্ধতিপ্রিয় শিক্ষার্থী, গতকালের পর আজ বাংলা বিষয়ে ছুটি গল্পের বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। ২৪. ফটিকের বিদায় গ্রহণকালে এতাদৃশ আগ্রহ দেখিয়া ফটিকের মা—(ক) ক্ষুণ্ন হলেন (খ) ঈষৎ ক্ষুণ্ন হলেন (গ) গম্ভীর হলেন (ঘ) মন খুব খারাপ করলেন২৫. স্কুলে ফটিক কেমন বালক হিসেবে পরিচিত ছিল?(ক) বড় নির্বোধ ও অমনোযোগী (খ) শান্তশিষ্ট (গ) ভদ্র ও ভালো ছেলে (ঘ) চঞ্চল ও ডানপিটে২৬. ‘ছুটি’ গল্পের শেষ উক্তিটি কী?(ক) মা, এখন আমার ছুটি হয়েছে (খ) মা, এখন আমি চলে যাচ্ছি (গ) মা, আমি বাড়ি যাচ্ছি (ঘ) মা, এখন আমি বাড়ি যাচ্ছি২৭. মামির কোন কাজটি ফটিকের কাছে অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলে মনে হতো?(ক) মামির স্নেহহীন চোখের চাউনি (খ) মামির অহর্নিশি শাসন (গ) মানসিক উন্নতির প্রতি এতটা যত্নবাহুল্য (ঘ) পাঠ্যবই হারিয়ে ফেললে মামির তিরস্কার২৮. সর্বোপরি অহর্নিশি ফটিকের নিরুপায় চিত্তকে আকর্ষণ করত—(ক) ঢাউস ঘুড়ি উড়িয়ে বেড়ানোর সেই মাঠ (খ) স্বরচিত রাগিণী আলাপ করে ঘুরে বেড়ানোর সেই নদীর তীর (গ) যখন তখন নদীতে ঝাঁপ দিয়ে পড়ে সাঁতার কাটার কথা (ঘ) সেই অত্যাচারিণী অবিচারিণী মায়ের কথা২৯. কলকাতায় ফটিকের সঙ্গে প্রথম কথা হয়—(ক) মামার সাথে (খ) মামির সাথে (গ) মামাত ভাইদের সাথে (ঘ) কাজের লোকদের সাথে৩০. শরীর ও মনে জৈবিক কারণে হঠাৎ কখন পরিবর্তন আসে?(ক) কৈশোরে (খ) যৌবনে (গ) আবাল্যে (ঘ) বাল্যে৩১. ফটিক মামার বাড়ি থেকে পালালো কেন?(ক) মামা বাড়ি না নেওয়ায় অভিমান করে (খ) বই হারিয়ে মামির বকুনি খেতে হবে ভয়ে(গ) মামির ওপর অনাবশ্যক জ্বালাতন না করতে (ঘ) মাকে একবার শুধু দেখার জন্য৩২. ফটিক মামার সাথে সহজেই কলকাতা যেতে রাজি হলো কেন?(ক) মায়ের দুর্ব্যবহার থেকে রক্ষা পাওয়ার জন্য (খ) মাখনের ওপর প্রচণ্ড অভিমান হওয়ায় (গ) গ্রাম তার ভালো না লাগায় (ঘ) নতুন স্থানের প্রতি স্বভাবসুলভ আগ্রহ থাকায়৩৩. মাখনকে ‘অকাল তত্ত্বজ্ঞানী মানব’ বলা হয়েছে কেন?(ক) অল্প বয়সে বেশি পাকামো দেখায় বলে (খ) খেলার সঙ্গীদের জব্দ করার ফন্দি বের করায় (গ) অবাধ্যতার পরিণাম সম্পর্কে ধারণা না থাকায় (ঘ) বড় ভাই ফটিককে উচিত শিক্ষা দেওয়ায়৩৪. সেই কাঁচা-পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন, ‘কি হচ্ছে তোমাদের?’ কে সেই কাঁচা-পাকা বাবু?i. ফটিকের মামা ii. অর্ধবয়সী ভদ্রলোক iii. বিশ্বম্ভর বাবুকোন সঠিকক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii৩৫। ফটিকের মনে সবচেয়ে বেশি বাজতো(ক) মায়ের গঞ্জনা (খ) শিক্ষকদের শাসন (গ) মামির তিরস্কার (ঘ) বন্ধুর অবহেলা৩৬। ‘তের-চৌদ্দ বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই’ কেন?(ক) শারীরিক দিক থেকে হঠাৎ করে বেড়ে ওঠা (খ) মানসিক পরিপক্বতা বেড়ে যাওয়া (গ) পরিধেয় বস্ত্রের চাহিদা বেড়ে যাওয়া (ঘ) আবেগিক দিক থেকে ঈর্ষা ও ক্রোধ বৃদ্ধি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল