৯ম ও ১০ম শ্রেণীর সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ২ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। ঘ. বাংলাদেশ এ ধরনের রোগের সংক্রমণের ক্ষেত্রে একটি ঝুঁকিপূর্ণ দেশ—তোমার মতামত দাও।উত্তর: ঘ. বিশ্বের অনেক দেশে এইডস ভয়াবহরূপ ধারণ করলেও বাংলাদেশে এখন পর্যন্ত মারাত্মকরূপ ধারণ করেনি। তবু বাংলাদেশ এইডস থেকে নিরাপদ নয়। বিভিন্ন কারণে বাংলাদেশ এইডসের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। যথা: (i) ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ এইডসের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। কেননা বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমারে এইডস মারাত্মক আকার ধারণ করেছে। আর প্রতিদিন বাংলাদেশের হাজার হাজার লোক সেখানে যাতায়াত করছে। ফলে সেখানকার এইডসের ভয়াবহতা আমাদের দেশেও ছড়িয়ে পড়তে পারে।(ii) মাদকসেবীদের মধ্যে একই ইনজেকশনের মাধ্যমে মাদক নেওয়ার ফলে একজন থেকে আর একজনের মধ্যে এইডস ছড়িয়ে পড়ছে।(iii) পেশাদার রক্তবিক্রেতা ও অন্যান্য অসামাজিক কার্যকলাপ বৃদ্ধিসহ নানা কারণে বাংলাদেশে এইডস ছড়িয়ে পড়ছে।(iv) ধর্মীয় অনুশাসনের অভাব।(v) অপসংস্কৃতি অনুসরণ।(vi) বেশির ভাগ জনগণ এ রোগ সম্পর্কে অজ্ঞ। এ রোগ কীভাবে ছড়ায়, এ রোগ থেকে কীভাবে মুক্ত থাকা যায়, তা তাদের অজানা।(vii) বিদেশে কর্মরত অনেকেই বিভিন্নভাবে এ রোগের জীবাণু বহন করে নিয়ে এসে নিজ পরিবারে ছড়িয়ে দিচ্ছে।মোটকথা, অশিক্ষা, অজ্ঞতা, অসচেতনতার কারণে যেকোনো মুহূর্তে রোগটি এ দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে।