অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ২ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। ঘ. সুবিদখালী গ্রামের জনসংখ্যা বৃদ্ধির সমস্যা মোকাবিলা করতে কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। যুক্তিসহ উপস্থাপন করো?উত্তর: ঘ. শামীমের গ্রামের জনসংখ্যা বৃদ্ধির সমস্যার সমাধান দুভাবে করা যেতে পারে, যথা জন্মহার কমিয়ে ও মৃত্যুহার বাড়িয়ে। নিচে বিষয়টি যুক্তিসহ উপস্থাপন করা হলো।মৃত্যুহার বাড়িয়ে জনসংখ্যা বৃদ্ধির সমস্যার সমাধান করা গেলেও মৃত্যুহার বৃদ্ধি কারও কাম্য নয়। বরং চিকিৎসাবিজ্ঞানের উন্নতির ফলে মানুষের আয়ুষ্কাল বাড়ছে এবং সেটাই সবার একান্ত কাম্য।তাই জনসংখ্যা বৃদ্ধি রোধের প্রধান উপায় হচ্ছে জন্মহার কমানো। তা ছাড়া যেসব দেশে বহিরাগমনের ওপর বাধা কম, সেখানে জনসংখ্যাকে স্থায়ী বাসিন্দা হিসেবে প্রেরণ করা যেতে পারে। অবশ্যই লক্ষ রাখতে হবে যেন দক্ষ মানুষের সংখ্যা কমে না যায়।ওপরের জনতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির আলোকে জনসংখ্যা বৃদ্ধি রোধের জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা ওই স্থানের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ধর্মীয় অবস্থার ওপর অনেকটা নির্ভরশীল। তাই শামীমের গ্রামের বা সুবিদখালী গ্রামের জনসংখ্যা বৃদ্ধি সমস্যা মোকাবিলা করতে হলে যেসব পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তা হলো:ক. জনগণকে শিক্ষিত করে তোলা।খ. জন্মনিয়ন্ত্রণে উৎসাহিত করার জন্য সরকারের পক্ষ থেকে এক বা দুই সন্তানের পরিবারকে আর্থিক সহয়তা প্রদান করা। গ. অধিক সন্তান গ্রহণে নিরুৎসহিত করার জন্য দুই সন্তানের অধিক পরিবারকে শাস্তির বিধান করা।ঘ. জন্মনিয়ন্ত্রণে আধুনিক ও বিজ্ঞানসম্মত ওষুধ ও পদ্ধতি ব্যবহার করা।ঙ. বাল্যবিবাহ নিষিদ্ধ করা।চ. বিভিন্ন প্রচারাভিযানের মাধ্যমে নিরক্ষর ও কুসংস্কারাচ্ছন্ন মন থেকে জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে ভুল ধারণা দূর করা।ছ. ধর্মীয়ভাবে অধিক জনসংখ্যার কুফল বোঝানো।সর্বোপরি শামীমের মতো আরও কতিপয় যুবক গ্রামে ব্যাপক প্রচারণা চালালে এ সমস্যা সমাধান করা সম্ভব।