অধ্যায়-২ জনসংখ্যা ও পরিবেশ প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ২ নম্বর অধ্যায় ‘জনসংখ্যা ও পরিবেশ’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।দেহ সুস্থ ও কর্মক্ষম রাখার জন্য খাদ্যের প্রয়োজন। খাদ্যের উপাদানগুলো হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি। প্রতিটি খাদ্য উপাদানই মানবদেহের জন্য অতীব গুরুত্বপূর্ণ।ক. খাদ্য কী? খ. খাদ্য দেহের জন্য প্রয়োজন কেন?গ. পুষ্টি কীভাবে দেহ গঠনে সহায়তা করে ব্যাখ্যা কর।ঘ. মানবদেহে খাদ্যের প্রয়োজনীয়তা আলোচনা কর।উত্তর: ক. যেসব দ্রব্য আহার বা গ্রহণ করলে জীবদেহের বৃদ্ধিসাধন, ক্ষয়পূরণ তাপ ও শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি প্রভৃতি কাজ সম্পন্ন হয় তাকে খাদ্য বলে।উত্তর: খ. নিচে উল্লিখিত কারণে খাদ্য দেহের জন্য প্রয়োজন:i. দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে।ii. দেহে তাপ ও শক্তি উৎপাদন করেiii. শরীরের অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে।iv. শরীরকে সুস্থ, সবল ও কর্মক্ষম করে।উত্তর: গ. পুষ্টি হলো জীবের একটি সার্বিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যার মাধ্যমে তার গৃহীত খাদ্য পরিপাক, পরিপাককৃত খাদ্যসার পরিশোষণ, কোষে আত্তীকরণ, শক্তি উৎপাদন এবং অপাচ্য খাদ্যাংশের নিষ্কাশন হয়। পুষ্টির ফলে জীবদেহের আকার, আয়তন ও ওজন বৃদ্ধি পায়। পুষ্টির ওপরই স্বাস্থ্য নির্ভর করে। সুষ্ঠু ও সুচারুরূপে পুষ্টি ক্রিয়া সংঘটিত হয়ে মানুষ ও অন্যান্য জীবকে সুন্দর স্বাস্থ্য ও সুঠাম দেহের অধিকারী করে তোলে। জীবদেহে পুষ্টিলাভের পর সুস্থতা, কর্মক্ষমতা ও মানসিক ভারসাম্য বজায় থাকে। সঠিক পুষ্টি গ্রহণের মাধ্যমে শরীরকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখতে হলে বয়স ও শ্রমের তারতম্য অনুযায়ী সুষম খাদ্য গ্রহণ করতে হবে।উত্তর: ঘ. মানবদেহে খাদ্য বিভিন্ন কাজ সম্পাদন করে থাকে। প্রতিটি খাদ্য উপাদান ভিন্ন ভিন্ন কাজ সম্পাদন করে দেহকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে। মানবদেহে খাদ্যের প্রয়োজনীয়তা নিচে দেওয়া হলো:i. দেহ গঠনে সহায়তা করে।ii. দেহের ক্ষয়পূরণ ও নতুন কোষ তৈরির মাধ্যমে দেহের বৃদ্ধি সাধন করে।iii. অ্যান্টিবডি তৈরি করে এবং রোগ সংক্রমণ প্রতিরোধ করে।iv. বিভিন্ন জারক রস হরমোন হিমোগ্লোবিন তৈরি করে।v. চর্মরোগ প্রতিরোধ করে ও ত্বক মসৃণ করে।vi. দেহে তাপ ও শক্তি উৎপন্ন করে।vii. দেহের পুষ্টিসাধনে সহায়তা করে।viii. মস্তিষ্কের স্বাভাবিক গঠন, দৈহিক ও মানসিক বিকাশে সহায়তা করে।