অধ্যায়-২ জনসংখ্যা ও পরিবেশপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ২ নম্বর অধ্যায় ‘জনসংখ্যা ও পরিবেশ’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারে না। খাদ্যের প্রতিটি উপাদানই শরীরের জন্য জরুরি। তাই শরীরকে সুন্দর, স্বাভাবিক ও কর্মক্ষম রাখতে হলে প্রতিদিনই খাদ্য তালিকায় সঠিক অনুপাতে প্রতিটি খাদ্য থাকা উচিত। স্নেহ পদার্থ ও ভিটামিন দেহে বিভিন্ন কাজ করে থাকে।ক. ভিটামিনের উত্স কী?খ. ভিটামিনের বৈশিষ্ট্য লেখো।গ. দেহে স্নেহ পদার্থের কাজ লেখো।ঘ. মানবদেহে ভিটামিন ডি-এর গুরুত্ব বিশ্লেষণ করো।উত্তর: ক. মাছ, মাংস, ডিম, দুধ, মাখন, উদ্ভিজ্জ তেল, ডাল, আটা, ছোলা, গাজর, টমেটো, মটর, ফুলকপি, লেবু, আম, বিভিন্ন রকম শাকসবজি, ফলমূল ইত্যাদি ভিটামিনের উত্স।উত্তর: খ. ভিটামিনের বৈশিষ্ট্য:১. ভিটামিন এক প্রকার জৈব অনুঘটক।২. ভিটামিন সাধারণত খাদ্যে অতি অল্প পরিমাণে থাকে।৩. এটা বিপাক ক্রিয়ায় এনজাইমের সঙ্গে কো-এনজাইম হিসেবে কাজ করে।৪. জীব দেহের অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণে ভিটামিন বিশেষভাবে কাজ করে।উত্তর: গ. দেহে স্নেহজাতীয় পদার্থের কাজ: খাদ্যের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্নেহ জাতীয় যে কাজ সম্পাদন করে, তা নিচে বর্ণনা করা হলো:১. স্নেহ জাতীয় পদার্থ দেহে তাপ ও শক্তি উত্পন্ন করে।২. দেহে চর্মরোগ প্রতিরোধ করে।৩. আমাদের গ্রহণকৃত চর্বিতে দ্রবণীয় বিভিন্ন প্রকার ভিটামিন যেমন: এ, ডি, ই ও কে দ্রবীভূত করে দেহের গ্রহণ উপযোগী উপাদানে পরিণত করে।৪. দেহকে বা দেহের ত্বককে মসৃণ রাখতে মুখ্য ভূমিকা পালন করে।৫. অতিরিক্ত স্নেহ চর্বিরূপে দেহে সঞ্চিত রাখে।উত্তর: ঘ. ভিটামিন ডি সাধারণত বিভিন্ন মাছের তেল, ডিমের কুসুম, মাখন, ঘি, চর্বি, ইলিশ মাছ ইত্যাদিতে পাওয়া যায়। মানবদেহে ভিটামিন ডি-এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। নিচে তা বর্ণনা করা হলো:১. ভিটামিন ডি অন্ত্র থেকে ক্যালসিয়াম ও ফসফরাসঘটিত শোষণে সহায়তা করে।২. অস্থি গঠনে সাহায্য করে।৩. দাঁতের কাঠামো গঠনে সহায়তা করে।৪. রক্তপ্রবাহে ক্যালসিয়াম ও ফসফরাসের পরিমাণ নিয়ন্ত্রণ করে।৫. ভিটামিন ডি-এর অভাবে বিভিন্ন ধরনের রোগ হয়। যেমন: শিশুদের রিকেটস রোগ, হাড় নরম হয়ে যাওয়া, এমনকি হাড় বেঁকে যাওয়া।৬. এ ভিটামিন অন্তঃসত্ত্বা মায়েদের জন্য খুবই জরুরি। অন্তঃসত্ত্বা মায়েদের এ ভিটামিনের অভাব হলে ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয়। ৭. এ ভিটামিনের অভাবে বয়স্কদের হাড় থেকে ক্যালসিয়াম ও ফসফরাস ক্ষয় হয়ে ক্রমশ দুর্বল ও নরম হয়ে যায়। ফলে তাদের আস্টিয়োম্যালেসিয়া রোগ হয়।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, ভিটামিন ডি-এর অভাবে আমাদের শরীরে নানা ধরনের অসুবিধা হয়। তাই মানবদেহে এর গুরুত্ব অপরিসীম।