৯ম ও ১০ম শ্রেণীর সাধারণ বিজ্ঞান ও সাধারণ গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ২ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। বর্তমানে চিকিৎসা বিজ্ঞান চরম উৎকর্ষতায় পৌঁছালেও এমন কিছু ব্যাধি আছে যার প্রতিকারের কোনো ব্যবস্থা এখনো করতে পারেনি। এমনি একটি মরণ ব্যাধির নাম এইডস, যা এইচআইভি ভাইরাসের আক্রমণে ঘটে। প্রতিকারের ব্যবস্থাপনা না থাকলেও আমাদের দৃঢ় মনোবল ও সচেতনতাই পারে এ রোগের প্রতিরোধ করতে।ক. এইচআইভি কী? খ. এইডসকে ঘাতক ব্যাধি বলা হয় কেন? গ. এ রোগ প্রতিরোধে কী কী সাবধানতা অবলম্বন করতে হয়।ঘ. এই রোগে আক্রান্ত রোগীর প্রতি পারিবারিক আচরণ কেমন হওয়া উচিত এবং মানুষকে কীভাবে সচেতন করতে হবে তা লেখো।উত্তর: ক. এইচআইভি (HIV) হলো এক প্রকার ভাইরাস, যার পূর্ণরূপ Human Immunodeficiency Virus। এ ভাইরাসের আক্রমণে এইডস রোগ হয়।উত্তর: খ. মানবদেহে এইচআইভির সংক্রমণে এইডস হয়। এইচআইভি শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে ক্রমান্বয়ে ধ্বংস করে দেয়। এ কারণে এইডসে আক্রান্ত ব্যক্তি অতি সহজেই যেকোনো রোগে আক্রান্ত হয়ে পড়ে। চিকিৎসা বিজ্ঞান আজ পর্যন্ত এইডস রোগের কোনো প্রতিষেধক বা কার্যকর ওষুধ আবিষ্কার করতে সক্ষম হয়নি। ফলে এইডস রোগের পরিণাম নিশ্চিত মৃত্যু। তাই এ রোগকে ঘাতক ব্যাধি বলা হয়।উত্তর: গ. এইচআইভির বিস্তার প্রতিরোধের উপায়:নিচের পন্থা অবলম্বন করলে এইচআইভি ভাইরাস প্রতিরোধ করা সম্ভব।১। নারী-পুরুষের অবাধ মেলামেশা রোধ। ২। একই সুঁই দিয়ে একাধিক ব্যক্তির ইনজেকশন না দেওয়া। ৩। বিবাহের আগে বর-কনের এইচআইভি পরীক্ষা করা, যাতে এইডসে আক্রান্ত শিশু জন্ম না নেয়। ৪। ব্লাড ব্যাংকের রক্ত নেওয়ার আগে এইচআইভি পরীক্ষা করা।৫। এইডস রোগের ভয়াবহতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করে তোলা। ৬। ধর্মীয় অনুশাসন মেনে চলা।উত্তর: ঘ. এইডস রোগে আক্রান্ত রোগীর প্রতি পরিবারের সদস্যদের আচরণ যেমন হবে:এইডসে আক্রান্ত রোগীর একমাত্র পরিণতি মৃত্যু। তাই তার প্রতি পরিবারের সদস্যদের আচরণ হতে হবে নিম্নরূপ:১. এইডস রোগে আক্রান্ত রোগীর সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে। ২. তাকে মানসিকভাবে প্রফুল্ল রাখার চেষ্টা করতে হবে। ৩. পারিবারিক নিত্য-নৈমিত্তিক কার্যকলাপ থেকে তাকে বঞ্চিত রাখা যাবে না।৪. তার মনোবল অটুট রাখতে হবে এবং তার প্রতি অধিক সহানুভূতিশীল হতে হবে। ৫. পরিবারের প্রতিটি কাজেই তাকে আগের মতো মূল্যায়ন করতে হবে।তার পরিবারকে অবশ্যই মনে রাখতে হবে, মানবতাই এ রোগের সর্বোত্তম চিকিৎসা।নিচের পদক্ষেপগুলো নেওয়ার মাধ্যমে মানুষকে এইডস সম্পর্কে সচেতন করা যায়:রেডিও-টেলিভিশন: রেডিও-টেলিভিশন হচ্ছে প্রধান গণমাধ্যম। এর নাটক, গান, টেলিফিল্ম প্রভৃতির মাধ্যমে মানুষকে সচেতন করা যায়।পত্রিকা ও লিফলেট: পত্রিকায় ও লিফলেটে এইডস রোগের ভয়াবহতা ও পরিণাম তুলে ধরে জনগণের মধ্যে বিলি করে সচেতন করা যায়।শিক্ষাপ্রতিষ্ঠান: স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠ্যসূচির সঙ্গে এইডস সম্পর্কিত অধ্যায় রাখা উচিত, যাতে শিক্ষকেরা পাঠদানের মাধ্যমে এইডস সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করতে পারেন।পরিবার: পরিবারে মা-বাবা তাঁদের সন্তানদের এইডস সম্পর্কে সচেতন করতে পারেন।