অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞানের অধ্যায়-২ এর ‘বাংলাদেশের অভ্যুদয়’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালভাবে পড়বে। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।তসলিম ম্যাডাম ১০ম শ্রেণীতে সামাজিক বিজ্ঞান বিয়য়টি পড়ান। তিনি শিক্ষার্থীদের বললেন, মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের জাতীয় ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এ যুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। পাকিস্তানি বাহিনী রাতের অন্ধকারে ঘুমন্ত, নিরীহ, নিরস্ত্র মানুষের ওপর নির্যাতন চালায়। কিন্তু দেশের আপামর জনগণ তা মেনে নেয়নি। সুদীর্ঘ নয় মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করে।প্রশ্ন: ক. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে কারা অংশ নেন?উত্তর: ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামে ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক, রাজনীতিবিদ, কৃষক, শ্রমিক, সাংস্কৃতিক কর্মীসহ দেশের সকল স্তরের পুরুষ-নারী অংশ নেন।প্রশ্ন: খ. বাংলাদেশের চূড়ান্ত বিজয় সম্পর্কে লেখো।উত্তর: বাংলাদেশের চূড়ান্ত বিজয়: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রাক্কালে পাকিস্তানের সামরিক শাসক প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে পাক-ভারতের যুদ্ধ হিসেবে দেখানোর জন্য ভারতের ওপর বিমান আক্রমণ চালায়। এমতবস্থায় ৩ ডিসেম্বর পাকিস্তান সরকার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কিন্তু ৪ ডিসেম্বর ভারতের লোকসভা বাংলাদেশকে স্বীকৃতি দানের সিদ্ধান্ত গ্রহণ করে এবং পাকিস্তানের বিরুদ্ধে ভারত যুদ্ধ ঘোষণা করে। ওই সিদ্ধান্ত মোতাবেক ভারত সরকার ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দান করে। এরপর বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতের নিয়মিত সেনাবাহিনীর সমন্বয়ে একটি যৌথ কমান্ড গঠন করা হয়। যৌথ কমান্ড জলে, স্থলে ও অন্তরীক্ষে প্রবল আক্রমণ রচনা করে। ফলে মাত্র কয়েক দিনের যুদ্ধে পাকিস্তানি বাহিনী সম্পূর্ণ বিধ্বস্ত ও পরাজিত হয়।অবশেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর হানাদার পাকিস্তানি বাহিনীর অধিনায়ক জেনারেল নিয়াজি তাঁর ৯৩ হাজার যোদ্ধা, বিপুল পরিমাণ রসদ ও আগ্নেয়াস্ত্রসহ সোহরাওয়ার্দী উদ্যানে (রেসকোর্স ময়দানে) আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। বিশ্বের মানচিত্রে রক্তের অক্ষরে লিখিত হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের নাম।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল