অধ্যায়-৫৯ম ও ১০ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সামাজিক বিজ্ঞান একটি আবশ্যিক বিষয়। এটি তত্ত্বীয় বিষয় হওয়ায় সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য বহুনির্বাচনী প্রশ্ন অংশের মতো সৃজনশীল প্রশ্নের অংশে গুরুত্ব দেওয়া আবশ্যক। সৃজনশীল প্রশ্নের অংশে মোট নয়টি প্রশ্ন ক, খ ও গ—এই তিনটি বিভাগে বিন্যস্ত থাকে। এর মধ্যে শুধু ‘ক’ বিভাগে পাঁচটি প্রশ্ন্ন থাকবে। এই পাঁচটি প্রশ্নের এক বা একাধিক প্রশ্ন সমাজ অংশ থেকে দেওয়া হয়। এ অংশের প্রশ্ন নির্বাচন করে যদি সঠিকভাবে উত্তর লেখা যায়, তাহলে শতকরা ১০০ ভাগ পর্যন্ত নম্বর পাওয়া যেতে পারে। এই সুবিধার কথা ভেবে নিচে সমাজ, সংস্কৃতি ও সভ্যতার বিষয়বস্তুর ওপর একটি সৃজনশীল প্রশ্ন ও এর নমুনা-উত্তর দেওয়া হলো।লিজা তার বাবার সঙ্গে সোনারগাঁ বেড়াতে এসেছে। সে এখানে এসে লোকশিল্প জাদুঘরে ঢুকে প্রাচীন বাংলার অলংকার, যেমন—কোমরে বিছা, খাড়ু, বালা, রুলি, কানের দুল ইত্যাদি দেখতে পায়। এ ছাড়া নানা ধরনের মূর্তি এবং প্রাচীন বাংলার উৎসব-অনুষ্ঠানের অঙ্কিত চিত্র দেখে সে বিস্মিত হয়। এখান থেকে বেরিয়ে সে ঐতিহাসিক পানামনগর পরিদর্শন করে। এ নগরে থরে থরে সাজানো দালানকোঠা দেখে তার ধারণা হয়, তৎকালে সভ্যতার নানা উপাদান সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। ক. সমাজবিজ্ঞানের উদ্দেশ্য কী?খ. সমাজ বলতে কী বোঝায়?গ. লোকশিল্প জাদুঘরে লিজার দেখা জিনিসপত্র প্রাচীন বাংলার জনজীবনের কোন দিকটির প্রতিচ্ছবি? পাঠ্যবইয়ের আলোকে তা ব্যাখ্যা করো।ঘ. সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে লিজার ধারণার যথার্থতা বিশ্লেষণ করো।উত্তর: ক. মূলত গোটা সমাজের নিখুঁত বিশ্লেষণই সমাজবিজ্ঞানের উদ্দেশ্য।উত্তর: খ. সাধারণভাবে সমাজ বলতে সংঘবদ্ধ জনসমষ্টিকে বোঝায়। অবশ্য সংঘবদ্ধ হওয়ার পেছনে কোনো উদ্দেশ্য থাকতে হবে। আর তাই বলা যায়, একই উদ্দেশ্য সাধনের জন্য যখন বহুলোক সংঘবদ্ধ হয়ে বসবাস করে, তখন তাকে সমাজ বলা হয়।উত্তর: গ. লোকশিল্প জাদুঘরে লিজা প্রাচীন বাংলার কতগুলো অলংকার, নানা ধরনের মূর্তি ও উৎসব-অনুষ্ঠানের অঙ্কিত চিত্র দেখেছে। তার দেখা এই জিনিসপত্র জনজীবনের সাংস্কৃতিক দিকের প্রতিচ্ছবি।আমরা পাঠ্যবই থেকে জেনেছি, সংস্কৃতি হচ্ছে মানুষের আচরণের সমষ্টি। সমাজের সদস্য হিসেবে মানুষ সমাজ থেকে যা অর্জন করে, এর সবই সংস্কৃতির অন্তর্ভুক্ত। এদিক থেকে বিবেচনা করলে প্রাচীন বাংলার মানুষেরা সমাজে বসবাস করত। সামাজিক আচার-অনুষ্ঠানে তারা এসব অলংকার পরিধান করত। আবার তারা উৎসব-অনুষ্ঠানে যেসব গীত বা সংগীত পরিবেশন করত, তাও সংস্কৃতিরই অংশ। অর্থাৎ সংস্কৃতির উপাদানগুলোর মধ্যে কিছু বস্তুগত উপাদান আর কিছু আছে অবস্তুগত উপাদান। অনুচ্ছেদে বর্ণিত অলংকারগুলো সংস্কৃতির বস্তুগত উপাদানের অন্তর্ভুক্ত। আর তাদের আচার-অনুষ্ঠান, জ্ঞান, বিশ্বাস—সবই সংস্কৃতির অবস্তুগত উপাদান।সংস্কৃতির এই দুই ধরনের উপাদান সমাজের সদস্যরা উত্তরাধিকার সূত্রে লাভ করেন। তখন সমাজের সদস্যরা বংশপরম্পরায় এসব ব্যবহার করে এর উৎকর্ষ সাধন করেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল