৯ম ও ১০ম শ্রেণীর সামাজিক বিজ্ঞান
অধ্যায়-৫৯ম ও ১০ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সামাজিক বিজ্ঞান একটি আবশ্যিক বিষয়। এটি তত্ত্বীয় বিষয় হওয়ায় সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য বহুনির্বাচনী প্রশ্ন অংশের মতো সৃজনশীল প্রশ্নের অংশে গুরুত্ব দেওয়া আবশ্যক। সৃজনশীল প্রশ্নের অংশে মোট নয়টি প্রশ্ন ক, খ ও গ—এই তিনটি বিভাগে বিন্যস্ত থাকে। এর মধ্যে শুধু ‘ক’ বিভাগে পাঁচটি প্রশ্ন্ন থাকবে। এই পাঁচটি প্রশ্নের এক বা একাধিক প্রশ্ন সমাজ অংশ থেকে দেওয়া হয়। এ অংশের প্রশ্ন নির্বাচন করে যদি সঠিকভাবে উত্তর লেখা যায়, তাহলে শতকরা ১০০ ভাগ পর্যন্ত নম্বর পাওয়া যেতে পারে। এই সুবিধার কথা ভেবে গতকালের পর আজ সমাজ, সংস্কৃতি ও সভ্যতার বিষয়বস্তুর ওপর একটি সৃজনশীল প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করা হলো।ঘ. সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে লিজার ধারণার যথার্থতা বিশ্লেষণ করো।উত্তর: ঘ. সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে লিজার ধারণা কতটা যথার্থ, তা বিচার করতে হলে সভ্যতার সঙ্গে সংস্কৃতির সম্পর্ক দেখানো যেতে পারে।শুরুতে জেনে নেওয়া যেতে পারে সভ্যতা কী?সভ্যতার সংজ্ঞা দিতে গিয়ে ম্যাকাইভার ও পেজ বলেন, ‘সভ্যতা অর্থে আমরা বুঝি, মানুষ তার জীবন ধারণের ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য যে যান্ত্রিক ব্যবস্থা, কলাকৌশল ও সংগঠন সৃষ্টি করেছে, তারই সামগ্রিক রূপ।’এই সংজ্ঞার আলোকে বিভিন্ন ধরনের যানবাহন, রেডিও, টেলিভিশন, রেফ্রিজারেটর প্রভৃতি সভ্যতার অংশ। অর্থাৎ সভ্যতার সঙ্গে ব্যক্তির মনের অভ্যন্তরীণ ব্যাপার। দক্ষতার ভিত্তিতে সভ্যতার পরিমাপ করা গেলেও সংস্কৃতির বিচার করতে হয় মানুষের মানবিক উৎকর্ষের ভিত্তিতে। যেমন—একটি প্রাইভেট কারের তুলনায় একটি উড়োজাহাজ বেশি দ্রুতগামী। কিন্তু একটি ভালো চিত্র কারও কাছে সুন্দর, আবার কারও কাছে অসুন্দর লাগতে পারে। সভ্যতার অবদানকে সহজে উপলব্ধি করা যায়, কিন্তু সংস্কৃতির অবদান সাধারণ মানুষ খুব সহজে অনুধাবন করতে পারে না। সভ্যতার গতি দ্রুত, কিন্তু সংস্কৃতির গতি দ্রুত নয়।ওপরের আলোচনা থেকে বোঝা যায়, সভ্যতা ও সংস্কৃতি একে অন্যের থেকে আলাদা। তবে সভ্যতার সঙ্গে সংস্কৃতির যোগসূত্র রয়েছে। সংস্কৃতি বিকশিত হওয়ার জন্য উপযুক্ত পরিবেশের দরকার হয়। সভ্যতার মাধ্যমে সৃষ্টি হয় ওই পরিবেশ। সভ্যতার সঙ্গে সংস্কৃতির সম্পর্ক দেখাতে গিয়ে ম্যাকাইভার বলেন, ‘আমরা যা, সেটাই আমাদের সংস্কৃতি; আর আমাদের যা আছে, সেটাই হলো সভ্যতা।’ অতএব সভ্যতা সংস্কৃতির অগ্রযাত্রাকে ত্বরান্বিত করে। আর তাই লিজার ধারণাকে যথার্থ মেনে নেওয়া যায়।