৯ম ও ১০ম শ্রেণীর সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৪প্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের ৪ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।শফিক রহমান প্রাপ্তবয়স্কদের প্রত্যক্ষ ভোটে পাঁচ বছরের জন্য নির্বাচিত চেয়ারম্যান। তাঁর পরিষদে সদস্যসংখ্যা ১৫। তিনি স্থানীয় জনগণের কল্যাণের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা, ড্রেন নির্মাণ ইত্যাদি করে জনস্বাস্থ্য রক্ষার ব্যবস্থা করেন। এ ছাড়াও রাস্তাঘাট, সংস্কার, বৃক্ষরোপণ ইত্যাদি কাজে ব্যস্ত থাকেন। এত কাজ করার পরও তিনি দুশ্চিন্তায় থাকেন। কারণ, তাঁর সদস্যদের অনেকের সঙ্গে তাঁর মতবিরোধ আছে। ১০ জন সদস্য তাঁর বিরুদ্ধে ভোট দিলেই তাঁকে অপসারণ করা যাবে।ক. ইউনিয়ন পরিষদে মহিলাদের জন্য কয়টি আসন সংরক্ষিত আছে?খ. স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়?গ. শফিক রহমান কোন স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার চেয়ারম্যান? ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে শফিক রহমান যে দায়িত্ব পালন করেন, তা কি তুমি যথেষ্ট বলে মনে কর? তোমার মতামত দাও।উত্তর: ক. ইউনিয়ন পরিষদে মহিলাদের জন্য তিনটি আসন সংরক্ষিত।উত্তর: খ. একটি দেশের ছোট ছোট এলাকার জনসাধারণের প্রতিনিধিরা যখন নিজ নিজ এলাকার শাসনব্যবস্থা পরিচালনা করেন, তাকে স্থানীয় স্বায়ত্তশাসন বলে। প্রত্যেক এলাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে স্বায়ত্তশাসিত সংস্থা গঠিত হয়। এসব স্থানীয় সংস্থা এলাকার বিভিন্ন সমস্যার সমাধান ও স্থানীয় উন্নয়নের জন্য কাজ করে থাকে। যেমন—ইউনিয়ন পরিষদ।উত্তর: গ. আমার মতে শফিক রহমান স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা পৌরসভার চেয়ারম্যান।প্রাপ্তবয়স্ক জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন চেয়ারম্যান এবং ওয়ার্ডভিত্তিক কয়েকজন নির্বাচিত সদস্য নিয়ে পৌরসভা গঠিত হয়। সব পৌরসভার সদস্যসংখ্যা সমান নয়। এটা শহরের আয়তন ও লোকসংখ্যার ভিত্তিতে নির্বাচিত হয়। সদস্যরা কমিশনার নামে পরিচিত। পৌরসভার কার্যকাল পাঁচ বছর। অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার, পৌরসভার সম্পত্তির ক্ষতিসাধন ইত্যাদির অভিযোগে অভিযুক্ত হলে দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে চেয়ারম্যান বা সদস্যদের অপসারণ করা যায়। শফিক রহমান পাঁচ বছরের জন্য নির্বাচিত চেয়ারম্যান। তাঁরও সদস্য আছে। তিনিও জনগণের কল্যাণে বিভিন্ন কাজ করেছেন। যেমন বিশুদ্ধ পানির ব্যবস্থা, ড্রেন নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ ইত্যাদি। তবুও তিনি দুশ্চিন্তাগ্রস্ত। যদি দুই-তৃতীয়াংশ সদস্য তাঁর বিরুদ্ধে ভোট দেন, তবে তাঁকে অপসারিত হতে হবে। এসব দিক বিবেচনা করে বলা যায়, শফিক রহমান একজন পৌরসভার চেয়ারম্যান।উত্তর: ঘ. উদ্দীপকে শফিক রহমান যে দায়িত্ব পালন করেন, তা একজন চেয়ারম্যানের জন্য যথেষ্ট নয়। একজন চেয়ারম্যান শহর এলাকার সমস্যার সমাধান ও শহর উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কাজ করেন। যেমন: পরিকল্পনামূলক, জননিরাপত্তামূলক, জনস্বাস্থ্যবিষয়ক, শিক্ষাসংক্রান্ত, বিচারসংক্রান্ত ইত্যাদি। উদ্দীপকে দেখা যায়, শফিক রহমান পানির ব্যবস্থা, ড্রেন নির্মাণ, জনস্বাস্থ্য রক্ষার ব্যবস্থা, রাস্তাঘাট সংস্কার, বৃক্ষরোপণ প্রভৃতি কাজ করেছেন। শফিক রহমানের এসব কাজ ছাড়াও পৌরসভার চেয়ারম্যানের আরও অনেক কাজ করতে হয়। যেমন: ১. পরিকল্পনামূলক: বিভিন্ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করে লাভজনক বাণিজ্যের উদ্যোগ গ্রহণ।২. জননিরাপত্তামূলক: অগ্নিনির্বাপণ, বন্যা, মহামারি, ঘূর্ণিঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ থেকে জীবন রক্ষা, শ্মশান, কবরস্থান নির্মাণ ও অবৈধ ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ। ৩. বাসস্থানসংক্রান্ত: গৃহনির্মাণ ও পুনর্নির্মাণে পৌরসভার অনুমোদন লাগে।৪. শিক্ষাসংক্রান্ত: শিক্ষাপ্রতিষ্ঠান ও হোটেল নির্মাণ, শিক্ষক প্রশিক্ষণ, গণশিক্ষার ব্যবস্থা, মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান, বিনা মূল্যে বই বিতরণ ইত্যাদি। ৫. সমাজকল্যাণ: দুস্থ জনগণের জন্য কল্যাণকেন্দ্র, এতিমখানা স্থাপন ও অসামাজিক কাজ তথা জুয়া খেলা, মদ্য পান ইত্যাদি বন্ধ করা। ৬. কৃষ্টি ও সংস্কৃতিমূলক: কৃষ্টি ও সংস্কৃতিমূলক উন্নতির জন্য জাদুঘর, আর্ট গ্যালারি স্থাপন করা, মিলনায়তন, গ্রন্থাগার ও মঞ্চ প্রতিষ্ঠা করা পৌরসভার দায়িত্ব।৭. বিচারসংক্রান্ত: পৌরসভা পাঁচ হাজার টাকা পর্যন্ত মূল্যমানের দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার করতে পারে। পৌরসভার চেয়ারম্যান ও উভয় পক্ষের মতামত সাপেক্ষে আরও চারজনসহ মোট পাঁচজন নিয়ে বিচার কমিটি গঠিত হয়। এসব বিভিন্ন ধরনের কাজ সম্পাদনের মাধ্যমে পৌরসভা শহরের উন্নয়ন সাধন করে।