৯ম ও ১০ম শ্রেণীর সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৬প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞানের ৬ নম্বর অধ্যায় ‘জনসংখ্যা বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে এর প্রভাব’ থেকে সৃজনশীলপদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের গ এবং ঘ অংশ আলোচনা করব। গ. রানুর পরিবারের জনসংখ্যা বৃদ্ধির কারণটি বর্ণনা করো।ঘ. রানুর স্বামীর আচরণটি ‘নারীর ক্ষমতায়নের অন্তরায়’—বিশ্লেষণ করো।উত্তর: গ. জনসংখ্যা বাংলাদেশ তথা সারা বিশ্বের এক নম্বর সমস্যা। দিন দিন এ সমস্যা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। অনুচ্ছেদে উল্লিখিত রানুর পরিবারের জনসংখ্যা বৃদ্ধির পেছনে যে কারণগুলো বেশি কাজ করেছে তা নিচে বর্ণনা করা হলো: কৃষিপ্রধান অর্থনীতি: বাংলাদেশের প্রধান উপজীবিকা কৃষি। কৃষক সমাজ কৃষিকাজের সুবিধার জন্য অধিক সন্তান-সন্ততির প্রয়োজন অনুভব করে। রানুর স্বামীও ছিলেন একজন কৃষক। তিনি চিন্তা করেছিলেন অধিক সন্তান হলে তাঁর কৃষিকাজে সন্তানরা তাঁকে সাহায্যে করতে পারবে। তাই তিনি বলেছিলেন, বেশি সন্তান হলে আমার সুবিধা। নির্ভরশীলতা: বাংলাদেশে নির্ভরশীলতার হার বেশি। তাই অধিক সন্তান জন্ম দেওয়ার প্রবণতাও বেশি। বৃদ্ধ বয়সে সন্তানের ওপর নির্ভরশীল হওয়ার জন্য রানুর স্বামী অধিক সন্তানের জন্ম দিয়েছিল।জীবনযাত্রার নিম্নমান: জীবনযাত্রার মান নির্ভর করে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ জীবনের মৌলিক প্রয়োজন মেটানোর সুযোগ-সুবিধার ওপর। এসব সুবিধা রানুর পরিবারে ছিল না। ফলে রানুর স্বামী অধিক সন্তানের পিতা হতে দ্বিধাবোধ করেননি।শিক্ষার অভাব: শিক্ষার অভাব জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। অশিক্ষিত লোকের দূরদর্শিতা ও দায়িত্ববোধের অভাব থাকে। রানুর স্বামী একজন অশিক্ষিত কৃষক। তাই তিনি পরিবার পরিকল্পনা গ্রহণে অস্বীকৃতি জানান এবং অধিক সন্তানের জন্ম দেন।এ ছাড়া রানুর পরিবারে জনসংখ্যা বৃদ্ধির পেছনে যে কারণগুলো কাজ করেছে সেগুলো হলো বাল্যবিবাহ, দারিদ্র্য, সামাজিক ও ধর্মীয় কুসংস্কারের মতো বহুবিধ সামাজিক ও অর্থনৈতিক কারণ। উত্তর: ঘ. জনসংখ্যা সমস্যা সমাধানের অন্যতম উপায় হলো পরিকল্পিত পরিবার গড়ে তোলা। সুপরিকল্পিত উপায়ে পরিবারের সদস্য সংখ্যা নির্ধারণ ও নিয়ন্ত্রণ করাকে পরিবার পরিকল্পনা বলে।উল্লিখিত অনুচ্ছেদে রানুর বাল্য বয়সে বিয়ে হয় এবং বিয়ের পর একে একে তার পাঁচটি পুত্রসন্তান জন্ম নেয়। এসএসসি পাস একজন সচেতন নারী হিসেবে রানু বিয়ের পর তার স্বামীকে পরিবার পরিকল্পনা গ্রহণে অনুরোধ করে। কিন্তু কর্তা তার এ মতামতকে অবজ্ঞা করে এবং বলে, ‘বাড়ির কর্তা হিসেবে আমার সিদ্ধান্তই চূড়ান্ত। বেশি সন্তান হলে আমার সুবিধা।’ রানুর স্বামী তার এ আচরণের দ্বারা রানুর স্বাধীনভাবে মতামত প্রকাশ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে খর্ব করেছে। রানুর স্বামীর এ আচরণ নারীর ক্ষমতায়নের অন্তরায়।নারীর ক্ষমতায়ন বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে নারী তার ব্যক্তিগত ক্ষেত্রে অধিকতর নিয়ন্ত্রণ অর্জন করতে পারে। সন্তান জন্মদানের ক্ষেত্রে পিতার চেয়ে মাতার ভূমিকা বেশি অর্থাৎ মাকে বেশি কষ্ট সহ্য করতে হয়। কিন্তু রানুর স্বামী সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে একক সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে রানুর স্বাভাবিক অধিকারকে হরণ করেছে।# পরবর্তী অংশ ছাপা হলো আগামীকাল