৯ম ও ১০ম শ্রেণীর সামাজিক বিজ্ঞান ও ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৬প্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞানের ৬ নম্বর অধ্যায় ‘জনসংখ্যা বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে এর প্রভাব’ থেকে সৃজনশীলপদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এসএসসি পাস রানুর বরিশাল জেলার উজিরপুর গ্রামের এক কৃষকের সঙ্গে বিয়ে হয়। একে একে তাদের পাঁচটি পুত্রসন্তান জন্ম হয়। বিয়ের পরই রানু তার স্বামীকে পরিবার পরিকল্পনা গ্রহণে অনুরোধ করলে তার স্বামী বলে, ‘বাড়ির কর্তা হিসেবে আমার সিদ্ধান্তই চূড়ান্ত। বেশি সন্তান হলে আমার সুবিধা।’ ক. ‘AIDS’-এর পূর্ণ রূপ কী?খ. জনসংখ্যা সমস্যার সমাধানে বহুমুখী কর্মসংস্থান বৃদ্ধির ভূমিকা ব্যাখ্যা করো। গ. রানুর পরিবারের জনসংখ্যা বৃদ্ধির কারণটি বর্ণনা করো।ঘ. রানুর স্বামীর আচরণটি ‘নারীর ক্ষমতায়নের অন্তরায়’—বিশ্লেষণ করো।উত্তর: ক. ‘AIDS’-এর পূর্ণ রূপ হচ্ছে Acquired Immune Deficiency Syndrome.উত্তর: খ. জনসংখ্যা সমস্যা সমাধানে বহুমুখী কর্মসংস্থান বৃদ্ধির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কুটিরশিল্প স্থাপন, হাঁস-মুরগি, পশুপালন, মৎস্য চাষ, পোশাকশিল্প, বৈদ্যুতিক যন্ত্রপাতি সংযোজন শিক্ষা ইত্যাদি গড়ে তুলে কর্মসংস্থান বৃদ্ধি করতে পারলে, বিশেষ করে মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে, জীবনযাত্রার মান উন্নত হবে এবং জনসংখ্যার চাপ লাঘব হবে।বাংলাদেশে বর্তমানে জনসংখ্যার পরিমাণ এবং এর বৃদ্ধির হার উভয়ই অর্থনৈতিক উন্নয়নের পথে বাধাস্বরূপ। তাই সরকারকে জনসংখ্যা সমস্যা সমাধানে বহুমুখী কর্মসংস্থান বৃদ্ধির দিকে নজর দিতে হবে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল