অধ্যায়-৩প্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের ৩ নম্বর অধ্যায়ের সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করবো।# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এ দেশের অধিকাংশ লোক দারিদ্র্যসীমার নিচে বাস করে। ফলে তারা তাদের প্রয়োজনীয় আমিষ থেকে বঞ্চিত হয়। এ দেশের মানুষকে বলা হয় মাছে-ভাতে বাঙালি। বাংলাদেশের অসংখ্য নদী-নালা, খাল-বিল এবং সমুদ্রে মাছ পাওয়া যায়। মৎস্যসম্পদ আহরণ করে তা রপ্তানির মাধ্যমে প্রভূত বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। প্রশ্ন: ক. আমিষের ঘাটতি পূরণের জন্য কী প্রয়োজন?প্রশ্ন: খ. বাংলাদেশের মানুষকে মাছে-ভাতে বাঙালি বলা হয় কেন? প্রশ্ন: গ. বাংলাদেশের মানুষ কীভাবে মাছের চাহিদা পূরণ করতে পারে?প্রশ্ন: ঘ. মৎস্যসম্পদ রপ্তানির মাধ্যমে কীভাবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা সম্ভব বিশ্লেষণ করো? উত্তর: ক. আমিষের ঘাটতি পূরণের জন্য মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রয়োজন। উত্তর: খ. বাংলাদেশসহ গোটা ভারতবর্ষের জনগোষ্ঠী প্রাচীনকাল থেকে খাদ্য হিসেবে ভাত ও মাছ অধিক পরিমাণে ভালোবাসে। এ দেশের বিভিন্ন উৎসবে সুস্বাদু মাছ পরিবেশন করা হয়। বিভিন্ন ধরনের পূজা-পার্বণেও চালের তৈরি পায়েস পরিবেশন করা হয়। সর্বোপরি এ দেশের মোট জনগোষ্ঠীর যেখানে ৮০ শতাংশ কৃষিজীবী, সেখানে মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্যের কারণে ভাত প্রধান খাদ্য হিসেবে পরিগণিত। প্লাবন মরুভূমি ও নদীমাতৃক এ দেশে নদ-নদী, খাল-বিল থাকায় প্রচুর পরিমাণ মৎস্য ধৃত হয়। উল্লিখিত কারণে বাংলাদেশের মানুষকে মাছে-ভাতে বাঙালি বলা হয়। উত্তর: গ. বাংলাদেশকে একটি মৎস্য প্রধান দেশ হিসেবে আখ্যায়িত করা হয়। এ দেশের মানুষের মাছের চাহিদা মেটানো এবং বিদেশে রপ্তানি করার জন্য প্রচুর চাহিদা রয়েছে। এ দেশে দুটি উৎস থেকে এ মাছ সংগ্রহ করা হয়। উৎসগুলো হলো সামুদ্রিক মাছ ও মিঠাপানির মাছ। বাংলাদেশ সামুদ্রিক মৎস্যসম্পদে সমৃদ্ধ। বাংলাদেশে প্রায় পাঁচ লাখ লোক সামুদ্রিক মৎস্য শিকারে নিয়োজিত। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরে ৭২০ কিমি দীর্ঘ তটরেখা বরাবর প্রায় ১০ লাখ এক হাজার হেক্টর অঞ্চল নিয়ে এ মৎস্যক্ষেত্র অবস্থিত। উপকূলভাগে অসংখ্য নদী, মোহনা, খাঁড়ি বর্তমান থাকায় এসব স্থান মাছের বসবাস ও বিচরণের জন্য খুবই উপযুক্ত। মোহনার লোনা ও মিঠা পানির সংযোগস্থল মাছের বংশবৃদ্ধির পক্ষে খুবই সহায়ক। সামুদ্রিক মাছের মধ্যে রূপচাঁদা, লাক্ষা, লাটিয়া, ছুরি, গলদা চিংড়ি, ভেটকি প্রভৃতি মাছ বিশেষ উল্লেখযোগ্য। বাংলাদেশের ধৃত মাছের শতকরা প্রায় ৭৩ শতাংশ হচ্ছে মিঠা পানির মাছ।প্রায় ৭,২৪০ কিমি দীর্ঘ নদী. সোয়া পাঁচ লাখ পুকুর, অসংখ্য খাল-বিল, হাওর, কৃত্রিম জলাশয় মিঠাপানির মাছের মধ্যে রুই, কাতলা, চিতল, মৃগেল, শোল, গজার, বোয়াল, কোরাল এবং ছোট মাছের মধ্যে কই, পুঁটি, চিংড়ি, শিং প্রভৃতির মাধ্যমে চাহিদা মেটানো সম্ভব। উত্তর: ঘ. মাছে-ভাতে আমরা বাঙালি। নিজের দেশের জনগণের চাহিদা পূরণের লক্ষ্যে প্রচুর পরিমাণ মৎস্য শিকার করা হয়। মৎস্য আমাদের দেশের আমিষের অভাব পূরণ করে। তাই আমাদের খাদ্যতালিকায় মাছের প্রয়োজন রয়েছে। মৎস্যসম্পদ রপ্তানি করে ভাগ্যের পরিবর্তনের সম্ভাবনার উপায় নিচে তুলে ধরা হলো:পোনা উৎপাদন: আমিষের চাহিদা পূরণ এবং রপ্তানির উদ্দশ্যে উৎপাদন ও মাছ চাষ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ফলে মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, যা বিদেশে রপ্তানি করা সম্ভব। মৎস্য হ্যাচারি: সরকারি পর্যায়ে ১৪১টি ও বেসরকারি পর্যায়ে ৬৪০টিসহ মোট ৭৮১টি মৎস্য হ্যাচারি ও খামার রয়েছে। বেসরকারি পর্যায়ে খামারের সংখ্যা এক হাজার ৭০০টির বেশি। মৎস্য উৎপাদন বৃদ্ধিকল্পে আরও খামার ও হ্যাচারির প্রয়োজন। মৎস্য রপ্তানির ক্ষেত্রে: বাংলাদেশ মৎস্য রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর গলদা চিংড়ি বিদেশে রপ্তানি করা হয়, যা আমাদের মাথাপিছু আয় বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে। রপ্তানি প্রক্রিয়াকরণ: মাছ রপ্তানি প্রক্রিয়াকরণ আরও উন্নত ও আধুনিকভাবে করতে হবে। প্রয়োজনে উন্নত ধরনের মেশিনারিজ আমদানি করতে হবে। উন্নত যোগাযোগব্যবস্থা: উন্নত যোগাযোগব্যবস্থা ছাড়া মৎস্যসম্পদ সংরক্ষণ করা কঠিন কাজ। অনেক সময় যোগাযোগের অভাবে বহু টাকার মাছ নষ্ট হয়ে যায়। তাই যানবাহন চলাচলের জন্য উন্নত যাতায়াত ব্যবস্থা প্রয়োজন।