বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস কলেজ পিলখানাশিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ প্রথম অধ্যায়ের শেষ প্রশ্নটি দেওয়া হলো।প্রশ্ন : ঘ। বিজ্ঞান ও প্রযুক্তি একে অপরের সঙ্গে গভীর সম্পর্ক ব্যাখ্যা করো।উত্তর: ঘ) আধুনিক সভ্যতার প্রাণকেন্দ্র হচ্ছে বিজ্ঞান, বর্তমান সভ্যতা আজ যে উন্নতির চরম শিখরে আহরণ করেছে, তা সম্ভব হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি এবং প্রয়োগের মাধ্যমে। বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে যে গভীর সম্পর্ক রয়েছে তার ভূমিকা নিচে দেওয়া হলো—i) শিক্ষা ক্ষেত্রে: কাগজ, কালি, সংবাদপত্র, মূদ্রণযন্ত্র, পুস্তিকা, কম্পিউটার ব্যবহার শিক্ষাকে করেছে বাস্তবমুখী ও কার্যকর। ii) চিকিৎসককে: নতুন ও উন্নত চিকিৎসা পদ্ধতির উদ্ভাবনের মাধ্যমে মানুষকে রোগব্যাধি থেকে মুক্তি দিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি। iii) শিল্প ক্ষেত্রে বর্তমান সভ্যতা আজ উন্নতির মাত্রা ছাড়িয়ে গেছে, যা সম্ভব হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের ফলে। iv) কৃষি উন্নয়নে: বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার কৃষি উন্নয়নের ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে, ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে তথা খাদ্য চাহিদা মেটাতে সাহায্য করেছে। v) যোগাযোগ ক্ষেত্রে: যোগাযোগ ব্যবহার বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারে অভূতপূর্ব পরিবর্তন এনেছে। টেলিফোন, ফ্যাক্স, ইমেইল, ইন্টারনেট, উড়োজাহাজ, অত্যাধুনিক ট্রেন ইত্যাদির সাহায্যে পৃথিবীর যেকোনো প্রান্তে মুহূর্তের মধ্যেই যোগাযোগ স্থাপন করা সম্ভব হচ্ছে। vi) নতুন দিগন্তের দ্বার উন্মোচন: বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষ আকাশ ভ্রমণ, শূন্য ভ্রমণ, পারমাণবিক শক্তি ইত্যাদির বিপুল উন্নতি সাধন করেছে। যা মানব সভ্যতায় নতুন দিগন্তের দ্বার উন্মোচন করেছে। মহাশূন্য সম্পর্কে বিভিন্ন জ্ঞান আহরণের জন্য মানুষ কৃত্রিম উপগ্রহ স্থাপন করেছে। কৃত্রিম উপগ্রহ-আবহাওয়ার পূর্বাভাস প্রদান ও যোগাযোগ সহজতর করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। vii) বিনোদন, ইলেকট্রনিক্স সরঞ্জাম: মানুষ মাত্রই বিনোদন পিয়াসী। ইলেকট্রনিক সরঞ্জাম ও কম্পিউটার আবিষ্কার মানুষের ক্ষমতাকে অনেক বাড়িয়ে দিয়েছে। মানুষের জীবনযাত্রাকে আরও সহজ, সুন্দর ও উপভোগ্য করার জন্য অনেক ব্যবস্থা করেছে। বিজ্ঞান রেডিও, টেলিভিশন, সিনেমা, ভিসিপি, স্যাটেলাইট ভিসিআর, অ্যান্টেনা ইত্যাদি আবিষ্কারের ফলে জয় করেছে বিনোদনের জগত্। উপরিউক্ত আলোচনার মাধ্যমে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে, সভ্যতার বিকাশ ঘটেছে বিজ্ঞান ও প্রযুক্তির ফলেই। বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার না করা হলে বর্তমান আধুনিক সভ্যতা সেই অন্ধকার আদিম যুগেই থেকে যেত। বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার একে অপরের সঙ্গে গভীর সম্পর্ক এবং অপরিহার্য, এটা ছাড়া আমাদের বিকল্প পথ নেই।