অধ্যায়-২ সৃজনশীল পদ্ধতিপ্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।পাশের ক্রোমোজোমের চিত্রটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন: ক. ক্রোমোজোম কাকে বলে?প্রশ্ন: খ. চিত্রটির A থেকে F পর্যন্ত চিহ্নিত অংশগুলোর নাম লিখ।প্রশ্ন: গ. চিত্রে প্রদর্শিত নমুনাটির গঠন বর্ণনা কর। প্রশ্ন: ঘ. জীব দেহে ক্রোমোজোমের ভূমিকা বিশ্লেষণ কর। উত্তর: ক. ক্রোমোজোম: নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে ভাসমান অবস্থায় সরু, লম্বা ও প্যাঁচানো সুতার ন্যায় যে অঙ্গাণু দেখা যায় যা বংশগতি, মিউটেশনে বিশেষ ভূমিকা রাখে তাই তাকে ক্রোমোজোম বলে।উত্তর: খ. উপরিউক্ত চিত্রটির A থেকে F পর্যন্ত অংশগুলোর নাম হলো:A-প্যালিকল; B-ক্রোমোনেমাটা; C-ধাত্র; D-স্যাটেলাইট; E-গৌণকুঞ্চন; F-সেন্ট্রোমিয়ার।উত্তর: গ. চিত্রে প্রদর্শিত নমুনাটি হলো ক্রোমোজোম। নিচে এর গঠন বর্ণনা করা হলো।সেন্ট্রোমিয়ার: ক্রোমোজোমে যে গোলাকার বর্ণহীন অঞ্চল দেখা যায় সেটি হলো সেন্ট্রোমিয়ার। ক্রোমোজোমে এক বা একাধিক সেন্ট্রোমিয়ার থাকতে পারে। পেলিক্যাল: প্রতিটি ক্রোমোজোম পেলিক্যাল নামক পাতলা আবরণ দিয়ে আবৃত থাকে। এর অভ্যন্তরে জেলির মতো মাতৃকা বিদ্যমান। ক্রোমোনেমা: প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে এক বা একাধিক সূত্র দ্বারা গঠিত। এ সূত্রকে একবচনে ক্রোমোনেমা এবং বহুবচনে ক্রোমোনেমাটা বলে। বাহু: সেট্রোমিয়ারের পাশে ক্রোমোজোমের অংশকেই বাহু বলে। ক্রোমোমিয়ার: মিয়োটিকে প্রফেজ পর্যায়ে ক্রোমোজোমে যে ক্ষুদ্র ক্ষুদ্র গুটির ন্যায় অঞ্চল দেখা যায় এদের ক্রোমোমিয়ার বলে। গৌণকুঞ্চন: সেন্ট্রোমিয়ার ছাড়া অন্য কুঞ্চন থাকলে তাকে গৌণকুঞ্চন বলে। স্যাটেলাইট: গৌণকুঞ্চন ক্রোমোজোম DNA, RNA এবং হিস্টোন ও ননহিস্টোন প্রোটিন দিয়ে গঠিত। এ ছাড়া কিছু ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামও থাকে। উত্তর: ঘ. জীবদেহে ক্রোমোজোমের ভূমিকা নিচে দেওয়া হলো।i) জীবদেহে ক্রোমোজোম DNA তথা জিন অনুধারণ করে। ii) প্রজাতির বৈশিষ্ট্যকে বংশ পরম্পরায় বহন করে। iii) DNA-এর মাধ্যমে প্রোটিন সংশ্লেষণ করে কোষের যাবতীয় জৈব রাসায়নিক ও শারীরবৃত্তিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। iv) বিভিন্ন কারণে ক্রোমোজোমের সংখ্যা ও গঠনে যে পরিবর্তন ঘটে তা বিবর্তনের মূল উপাদান হিসেবে কাজ করে। স্ত্রী-পুরুষ নির্ধারণে ক্রোমোজোম: প্রতিটি জীবে একটি নির্দিষ্টসংখ্যক ক্রোমোজোম থাকে। মানুষের ২৩ জোড়া ক্রোমোজোম আছে। এর মধ্যে ২২ জোড়া স্ত্রী ও পুরুষে একই রকম। এরা হলো অটোসোম। অবশিষ্ট একজোড়া ক্রোমোজোমের সদস্য স্ত্রী ও পুরুষে পৃথক ধরনের হয়। এই এক জোড়া ক্রোমোজোমই মানুষের লিঙ্গ নির্ধারণ (স্ত্রী হবে না পুরুষ হবে) করে। লিঙ্গ নির্ধারণ করে বলে এ ক্রোমোজোমকে সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম বলা হয়। সেক্স ক্রোমোজোমের একটি হলো X ক্রোমোজোম এবং অন্যটি হলো Y ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম যদি XY হয়, তাহলে সন্তানটি পুরুষ (ছেলে) হবে, আর যদি XX হয় তাহলে সন্তানটি মেয়ে হবে। কাজেই লিঙ্গ নির্ধারণে X এবং Y ক্রোমোজোমের ভূমিকাই মুখ্য।