সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা অধ্যায়-২ প্রিয় শিক্ষার্থীরা, আজ ২ নম্বর অধ্যায় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। ১. কোনটি উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য? ক. মাইটোকন্ড্রিয়া খ. কোষ প্রাচীর গ. গলগি বস্তু ঘ. নিউক্লিয়াস ২. রবার্ট হুক কত সালে কোষ প্রাচীর প্রত্যক্ষ করেন? ক. ১৯৬৫ খ. ১৬৬৫ গ. ১৬৪৬ ঘ. ১৬৭৫৩. কাইটিন কোন জাতীয় পদার্থ। ক. প্রোটিন খ. কার্বোহাইড্রেট গ. ফ্যাট ঘ. মিনারেল ৪. মাইক্রোভিলাস থাকে কোথায়? ক. প্লাজমা মেমব্রেনে খ. সাইটোপ্লাজমে গ. লিউকোপ্লাস্টে ঘ. কোষ প্রাচীরে ৫. লিউকোপ্লাস্ট কোথায় থাকে? ক. মুকুল খ. মূল গ. ফুল ঘ. কাণ্ড ৬. কোয়ান্টোসোম কোথায় পাওয়া যায়? ক. ফুল খ. কাণ্ড গ. ক্লোরোপ্লাস্ট ঘ. মূল ৭. উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন? ক. ডিম্বাকার খ. লেন্সের ন্যায় গ. জালিকাকার ঘ. সর্পিলাকার ৮. প্রতিটি গ্রানামে কতটি গ্রানাম চাকতি থাকে?ক. ১০-১৫টি খ. ৫-২৫টি গ. ১৫-২০টি ঘ. ৪০-৫০টি ৯. মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি কোনটি দিয়ে গঠিত? ক. প্রোটিন খ. লিপিড গ. লিপোপ্রোটিন ঘ. পলিমার ১০. অক্সিজোম কোথায় থাকে? ক. প্লাস্টিডে খ. মাইট্রোকন্ড্রিয়ায় গ. গ্রানামে ঘ. রাইবোসোমে ১১. ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া কোথায় সংঘটিত হয়? ক. মাইটোকন্ড্রিয়ায় খ. রাইবোসোমে গ. গলজি বস্তুতে ঘ. লাইসোসোমে ১২. রাইবোসোমের কাজ কোনটি? ক. ফ্যাসোসাইটোসিস খ. প্রোটিন সংশ্লেষণ গ. পরিপাক ঘ. শ্বসন ১৩. কোষ গহ্বর যে পাতলা পর্দা বেস্টন করে রাখে তার নাম হলো—ক. অর্ধভেদ্য পর্দা খ. কোষপর্দা গ. ল্যামেলী ঘ. টনোপ্লাস্ট১৪. কখন নিউক্লিয়াস আবিষ্কৃত হয়? ক. ১৮৬৫ সালে খ. ১৯৮৯ গ. ১৮৩১ ঘ. ১৬৬৫১৫. জীবকোষে DNA, RNA, ATP, NADP প্রভৃতির গাঠনিক উপাদান কোনটি? ক. সালফার খ. ফসফরাস গ. পটাশিয়াম ঘ. নাইট্রোজেন।দ্বিতীয় অধ্যায় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তরের সঠিক উত্তর: ১. খ ২. খ ৩. খ ৪. ক ৫. খ ৬. গ ৭. খ ৮. খ ৯. গ ১০. খ ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪. গ ১৫. খ। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল