প্রভাষক রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকাঅধ্যায়-৩ প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান বিষয়ের ২ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: ক. স্পিন্ডল তন্তু কাকে বলে?খ. মানবদেহে টিউমার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো।গ. চিত্রের বিভাজন-প্রক্রিয়া ব্যাখ্যা করো।ঘ. প্রজাতির ধারাবাহিকতা রক্ষায় ওপরের বিভাজনটির ভূমিকা বিশ্লেষণ করো।উত্তর: ক. স্পিন্ডলযন্ত্রের তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্মৃত। এ তন্তুগুলোকে স্পিন্ডল তন্তু বলে।উত্তর: খ. টিউমার অস্বাভাবিক কোষ বিভাজনের ফল। মানবদেহে মাইটোসিস কোষ বিভাজন-প্রক্রিয়ায় একটি থেকে দুটি, দুটি থেকে চারটি—এভাবে কোষের সংখ্যা বাড়তে থাকে। ফলে, কোষ বিভাজন-প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত থাকে। কিন্তু কোনো কারণে এই নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে অস্বাভাবিক কোষ বিভাজন চলতে থাকে এবং মানবদেহে টিউমার সৃষ্টি হয়।উত্তর: গ. চিত্রে প্রদর্শিত কোষ বিভাজনটি মিয়োসিস। মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে একটি সুকেন্দ্রিক কোষ বিশেষ প্রক্রিয়ায় বিভাজিত হয়ে চারটি কোষে পরিণত হয়। এই বিভাজন-প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুবার কিন্তু ক্রোমোসোম একবার বিভক্ত হয় এবং নতুন সৃষ্ট কোষে ক্রোমোসমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোমের সংখ্যার অর্ধেক হয়। এই কোষ বিভাজন ডিপ্লয়েড জীবের মাতৃজনন কোষে হয়। ফলে, হ্যাপ্লয়েড গ্যামেট সৃষ্টি হয়।উত্তর: ঘ. চিত্রে মিয়োসিস কোষ বিভাজন দেখানো হয়েছে। ডিপ্লয়েড জীবে জনন মাতৃকোষে মিয়োসিস কোষ বিভাজন ঘটে থাকে। মিয়োসিস কোষ বিভাজনের ফলে একটি মাতৃজনন কোষ বিভাজিত হয়ে চারটি কোষে পরিণত হয় এবং প্রতিটি কোষে ক্রোমোসোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোমের সংখ্যার অর্ধেক হয়। অর্থাৎ, জননকোষে n সংখ্যা ক্রোমোসোম থাকে। জনন কোষে ক্রোমোসোমের সংখ্যা মাতৃকোষের ক্রোসোমের সংখ্যার অর্ধেক না হলে পুং ও স্ত্রী জনন কোষের মিলনে সৃষ্ট জীবে ক্রোমোসোমের সংখ্যা দ্বিগুণ, অর্থাৎ 4n হয়ে যেত। ফলে, জীবের বৈশিষ্ট্যের ধারাবাহিকতা রক্ষা পেত না। যদি মিয়োসিস না ঘটত, তবে বংশানুক্রমে ক্রোমোসোমের সংখ্যা ক্রমান্বয়ে দ্বিগুণ, চার গুণ, আট গুণ—এভাবে বাড়তে থাকত। ফলে, প্রজাতির বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে বিনষ্ট হতো। সুতরাং, উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয়, প্রজাতির ধারাবাহিকতা রক্ষায় চিত্রে প্রদর্শিত বিভাজনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।