প্রভাষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাসমাস প্রিয় ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থী, আজ আলোচনা করছি সমাসের শ্রেণীবিভাগ নিয়ে। প্রশ্ন: সমাস মূলত চার প্রকার। আলোচনা করো। উত্তর: সমাসকে সাধারণত ছয় শ্রেণীতে ভাগ করা হয়। যেমন দ্বন্দ্ব, দ্বিগু, অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রীহি ও কর্মধারয় সমাস।কিন্তু বাংলা ভাষার সমাসবদ্ধ পদগুলোকে ব্যাসবাক্যের আলোকে লক্ষ করলে দেখা যায় পদগুলোতে কখনো পূর্বপদের অর্থ প্রধান হয়ে ওঠে, কখনো পরপদের অর্থ প্রধান হয়ে ওঠে, কখনো উভয় পদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়, আবার কখনো বা সমস্যমান পদদ্বয়ের কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো তৃতীয় অর্থের প্রাধান্য দেখা যায়। এই অর্থ প্রাধান্যের দিক দিয়ে বিচার করলে বাংলা ভাষার সমাসবদ্ধ শব্দ চার শ্রেণীতে বিভক্ত হতে পারে। যেমন— ক) পূর্বপদের অর্থপ্রধান সমাস = অব্যয়ীভাব যেমন কূলের সমীপে = উপকূলখ) পরপদের অর্থপ্রধান সমাস = তৎপুরুষ, যেমন দেবকে দত্ত = দেবদত্ত।গ) উভয় পদের অর্থপ্রধান সমাস = দ্বন্দ্ব, যেমন পিতা ও পুত্র = পিতাপুত্র।ঘ) উভয় পদের অর্থাশ্রিত তৃতীয় অর্থ দ্যোতক সমাস।বহুব্রীহি সমাস। যেমন নীল কণ্ঠ যার = নীলকণ্ঠ (মহাদেব)ড. এনামুল হক এই বিভাগ প্রস্তাব করেছেন এবং কর্মধারয়ও দ্বিগুকে পরপদের অর্থপ্রধান সমাস হিসেবে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত করেছেন। সমাস গঠনের মূল যেহেতু দুটি পদ, সুতরাং বাংলা ভাষায় সমাস মূলত উপরিউক্ত চার শ্রেণীর অধিক হতে পারে না।সমাসের বহু উপশ্রেণীও আছে। তার মধ্যে নিত্য সমাস, প্রাদি সমাস, নঞ সমাস, উপপদ সমাস, অলুক সমাস প্রধান। কিন্তু এদের কোনোটিই নতুন বা পৃথক সমাস নয়। প্রত্যেকেই উপরিউক্ত চার প্রকার সমাসের কোনো না কোনো একটির অন্তর্গত। অর্থাৎ অর্থপ্রধানের দিক দিয়ে প্রত্যেকেই উপরিউক্ত চার শ্রেণীর যেকোনো এক শ্রেণীতে সহজেই ফেলা যায়। সুতরাং সমাস মূলত চার প্রকার।