অধ্যায়-৩প্রিয় শিক্ষার্থীরা, আজ পদার্থবিজ্ঞান বিষয়ের ৮ম অধ্যায়ের ‘শব্দ’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালভাবে পড়বে।# নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে খুব সহজেই আমরা কোনো সুগভীর কুয়ার পানি স্পর্শ না করেই তার গভীরতা নির্ণয় করতে পারি। এর জন্য প্রয়োজন শুধু শব্দের বেগ জানা এবং শব্দ ফিরে (প্রতিধ্বনি) আসার সময় জানা, ক্লাসে শিক্ষক শব্দের বেগ 331ms-1 এর শব্দ ফিরে আসার ন্যূনতম সময় 0.6sec বলে সবাইকে কুয়ার গভীরতা নির্ণয় করতে বললেন।প্রশ্ন: ক) আমরা কীভাবে শব্দ শুনি?প্রশ্ন: খ) ‘শব্দ’ চলাচলের জন্য জড় মাধ্যম প্রয়োজন’ ব্যাখ্যা করো।প্রশ্ন: গ) শিক্ষকের দেওয়া তথ্য মতে কুয়ার গভীরতা কত হবে?প্রশ্ন: ঘ) শব্দের প্রতিধ্বনির ধারণাকে কাজে লাগিয়ে একটি কুয়ার গভীরতা নির্ণয় পদ্ধতি বর্ণনা করো।উত্তর: ক) শব্দ: বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। কোনো বস্তু যখন কম্পিত হয়, সেই কম্পন বাতাসকে আন্দোলিত করে এবং বাতাসের এই আন্দোলন তরঙ্গাকারে আমাদের কানে এসে পৌঁছায় এবং একইভাবে কানের পর্দাকে স্পন্দিত করে। ফলে আমরা শব্দটি শুনতে পাই।উত্তর: খ) শব্দ সঞ্চালনের জন্য জড় মাধ্যমের প্রয়োজনীয়তা: বস্তুর কম্পনের ফলে শব্দের উৎপত্তি হয়। বস্তুর কম্পনের জন্য জড় মাধ্যম অর্থাৎ বাতাসের প্রয়োজন। এটা আমরা একটা উদাহরণসহ ব্যাখ্যা করতে পারি। একটি বায়ু নিষ্কাশন যন্ত্রের রিসিভারের মধ্যে একটি বৈদ্যুতিক ঘণ্টাকে ঝুলিয়ে রাখা হলো। বাইরে থেকে বর্তনি, সম্পূর্ণ করে বৈদ্যুতিক ঘণ্টাকে বাজানো হলে রিসিভারের বাইরে থেকে শব্দ শোনা যাবে, এবার পাম্পের সাহায্যে যদি যন্ত্রের ভেতরের বায়ু ধীরে ধীরে বের করে নেওয়া যায়, তবে ঘণ্টার শব্দ ক্রমেই কমতে থাকে। যদিও হাতুড়িটিকে ঘণ্টার ওপর সমান তালে আঘাত করতে দেখা যায়। শেষ পর্যন্ত রিসিভার যখন প্রায় সম্পূর্ণ বায়ুশূন্য হয়ে যায়, তখন আর ঘণ্টার শব্দ শোনা যায় না। রিসিভারে আবার ধীরে ধীরে বায়ু প্রবেশ করতে থাকলে ঘণ্টার শব্দ ক্রমেই বাড়তে থাকে আবার আগের মতো। রিসিভারে যতক্ষণ বাতাস থাকে, ততক্ষণ শব্দ শোনা যায়, রিসিভার বায়ুশূন্য হলে শব্দ শোনা যায় না।অতএব বলা যায়, শব্দ চলাচলের জন্য জড় মাধ্যম প্রয়োজন# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল