অধ্যায়-৯ বস্তুর উপর তাপের প্রভাবপ্রিয় শিক্ষার্থীরা, আজ পদার্থবিজ্ঞান বিষয়ের ৯ নম্বর অধ্যায় ‘বস্তুর উপর তাপের প্রভাব’’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালভাবে পড়বে। # নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।তরল পদার্থে তাপ প্রয়োগ করলে আয়তন বাড়ে, তাপ অপসারণ করলে আয়তন কমে। ব্যবহারিক ক্লাসে রুনা দেখল 0°c তাপমাত্রার পানিকে সামান্য উত্তপ্ত করলে এর আয়তন না বেড়ে কমতে লাগল। 4°c তাপমাত্রা পর্যন্ত এ ঘটনা ঘটল। 4°c তাপমাত্রার পানিকে আরও উত্তপ্ত করলে দেখা গেল, এবার আয়তন বাড়ছে। আবার তাপ অপসারণের ক্ষেত্রেও দেখতে গেল, 4°c পর্যন্ত আয়তন কমতে থাকে, কিন্তু 4°c তাপমাত্রা যখন কমে এল, তখন আবার আয়তন বাড়তে থাকে। 4°c তাপমাত্রা পর্যন্ত পানি একটি ব্যতিক্রমধর্মী আচরণ করে।প্রশ্ন: (ক) পানির ব্যতিক্রমী প্রসারণ কী?প্রশ্ন: (খ) শীতপ্রধান দেশে পানির পাইপ ফেটে যায় কেন? তোমার মতামত প্রকাশ করো।প্রশ্ন: (গ) শীতপ্রধান দেশে জলজ জীবদের ওপর পানির ব্যতিক্রমী প্রসারণের প্রভাব উল্লেখ করো।প্রশ্ন: (ঘ) ‘সুউচ্চ পাহাড়ে রান্না করা অসুবিধা’ উক্তিটির যথার্থতা নিরূপণ করো।উত্তর: (ক) পানির ব্যতিক্রমী প্রসারণ: সব পদার্থে তাপ প্রয়োগ করলে আয়তন বাড়ে এবং তাপ অপসারণে আয়তন কমে। কিন্তু পানির ক্ষেত্রে ০°c থেকে ৪°c পর্যন্ত এর ব্যতিক্রম দেখা যায়। ০°c এর পানিতে তাপ দিলে পানি আয়তনে বাড়ে না, বরং কমে। আবার ৪°c এর পানিকে তাপ প্রয়োগ বা তাপ অপসারণ যাই করা হোক না কেন তা প্রসারিত হয়। একেই পানির ব্যতিক্রমী প্রসারণ বলে।উত্তর: (খ) শীতপ্রধান দেশে পানির পাইপ ফেটে যায় কারণ, শীতপ্রধান দেশে যখন পানি জমে বরফ হয় তখন এর আয়তন বৃদ্ধির জন্য নানা রকম সমস্যা দেখা দেয়। পানির পাইপের ভেতরের পানি ঠান্ডায় বরফ হয়ে গেলে আয়তন বেড়ে যায়। ফলে পাইপের ওপর যে প্রচণ্ড চাপ পড়ে তাতে পাইপ ফেটে যায়। সাধারণত দেখা যায়, ঠান্ডা পানির পাইপের চেয়ে গরম পানির পাইপ বেশি ফাটে। কারণ গরম পানিতে ঠান্ডা পানির চেয়ে দ্রবীভূত বাতাসের পরিমাণ কম থাকে। ঠান্ডা পানির পাইপে পানি জমে গেলে দ্রবীভূত বাতাস বেরিয়ে গিয়ে জমাটবাঁধা পানির অতিরিক্ত আয়তনের জন্য জায়গা করে দেয়। কিন্তু গরম পানিতে বাতাসের পরিমাণ কম থাকায় জমাটবাঁধা পানির অতিরিক্ত আয়তনের জন্য আর জায়গা থাকে না। ফলে পাইপের গায়ে যে প্রচণ্ড চাপ পড়ে তাতে পাইপ ফেটে যায়। তাই গরম পানির পাইপ বেশি ফাটতে দেখা যায়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল