৯ম শ্রেণীর পড়া: সৃজনশীল পদ্ধতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলাঅধ্যায়-২আজ জীববিজ্ঞানের ২য় অধ্যায়ের একটি প্রশ্নোত্তর আলোচনা করা হলো।উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।একটি দালান ইটের পর ইট সাজিয়ে তৈরি হয়। তেমনি প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষের সমন্বয়ে গঠিত। এই কোষই জীবের সব কার্যক্রমের একক। কোষে থাকে বিভিন্ন অঙ্গানু, যেমন: মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড ইত্যাদি। কাজেই জীব সম্পর্কে জানতে হলে আমাদের কোষ সম্পর্কে জানতে হবে।প্রশ্ন: (ক) কোষ কাকে বলে? প্রশ্ন: (খ) কোষের সজীব অংশকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন?প্রশ্ন: (গ) একটি উদ্ভিদকোষের চিহ্নিত চিত্র অঙ্কন করে কোষটির নামকরণ করো। প্রশ্ন: (ঘ) কোষ জীবদেহের গঠন ও কাজের একক—উক্তিটি বিশ্লেষণ করো। উত্তর: (ক) কোষ: জীবদেহের গঠন ও কাজের একক হলো কোষ। প্রতিটি জীব এক বা একাধিক কোষ নিয়ে গঠিত। জীবদেহের সব ধরনের ক্রিয়া-বিক্রিয়া কোষভিত্তিক।উত্তর: (খ) কোষপ্রাচীর দ্বারা আবদ্ধ জেলিসদৃশ সজীব যৌগিক পদার্থ হলো প্রোটোপ্লাজম। এটি বিভিন্ন যৌগের মিশ্রণে গঠিত জেলির মতো একটি স্বচ্ছ, আঠালো, বর্ণহীন, অর্ধতরল, জটিল, সজীব পদার্থ। এতে জীবনের সব গুণ বিদ্যমান। প্রোটোপ্লাজমই উদ্ভিদ ও প্রাণীকোষ তথা জীবদেহের সব জৈবিক কার্য সম্পন্ন করে থাকে। এ জন্যই প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়।উত্তর: (গ) বাম পাশে একটি উদ্ভিদকোষের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো।উত্তর: (ঘ) জীবদেহের গঠন ও কাজের একক হিসেবে কোষকে বিশ্লেষণ: প্রতিটি জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। জীবদেহের সব ধরনের ক্রিয়া-বিক্রিয়া কোষভিত্তিক। কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক। কারণ খাদ্য গ্রহণ, পরিপাক ও পরিশোষণ, শ্বসন, রেচন ইত্যাদি শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে কোষ। যেমন: ১। উদ্ভিদকোষের ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করাজাতীয় খাদ্য প্রস্তুতে সহায়তা করে। ২। শক্তি উৎপাদন তথা শ্বসন, অক্সিডেটিভ, ফসফোরাইলেশন, ইলেক্ট্রন ট্রান্সপোর্ট প্রভৃতি কাজ নিয়ন্ত্রণ করে মাইটোকন্ড্রিয়া। ৩। খাদ্যদ্রব্য পরিপাক ও পরিপাককৃত খাদ্যরস শোষণ করে কোষের মাইক্রোভিলাই ও ঝিল্লি। ৪। কোষের নিউক্লিয়াসে অবস্থিত ক্রোমোসোম বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক।