৯ম শ্রেণীর পড়া: হিসাববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো হিসাববিজ্ঞান বিষয়ের অধ্যায়-১ থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর।৩১। ব্যাংকার জনাব আশরাফ ঋণ গ্রহীতাদের সর্বদা হিসাব সম্পর্কে সচেতন থাকতে বিশেষ পরামর্শ দেন। জনাব আশরাফের পরামর্শ মূল্যবোধ সৃষ্টি করে—i. ঋণ পরিশোধ চেতনা জাগ্রত করে ii. ঋণখেলাপি মানসিকতা অবসান করেiii. ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই করেনিচের কোনটি সঠিক?ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii উত্তর: খ. i ও ii# নিচের অনুচ্ছেদটি পড়ে ৩২-৩৩ নম্বর প্রশ্নের উত্তর দাও। হাকিম মুদির ব্যবসায়ী হিসাবে তাঁর এলাকায় বেশ সুনামের সঙ্গে ব্যবসা করে যাচ্ছেন। তাঁর বিরুদ্ধে খরিদ্দারদের কোনো অভিযোগ নেই। কারণ, তিনি বাজারের সঙ্গে সংগতি রেখেই মালামাল বিক্রয় করেন। যথাযথভাবে বিক্রয়নীতিতে তিনি তাঁর ব্যবসায় পরিচালনা করেন।৩২। হিসাবসচেতনতা হাকিমকে সাহায্য করে—ক. বাজেট প্রণয়নে খ. মিতব্যয়ী ও সঞ্চয়ী হতে গ. লাভ-ক্ষতি নির্ণয়ে ঘ. বেশি মুনাফা করতেউত্তর: খ. মিতব্যয়ী ও সঞ্চয়ী হতে৩৩। হাকিম সুনামের সঙ্গে ব্যবসায় পরিচালনা করার কারণ কী?ক. তিনি বেশি মূলধন বিনিয়োগ করেছেনখ. তাঁর এলাকায় তিনি প্রভাবশালী বলেগ. বাজারদরের সঙ্গে তাল মিলিয়ে মালামাল বিক্রয় করেনঘ. খরিদ্দারদের কোনো অভিযোগ না থাকায় উত্তর: গ. বাজারদরের সঙ্গে তাল মিলিয়ে মালামাল বিক্রয় করেন৩৪। হাকিমের ব্যবসায়িক নীতিটি হলো—i. অতিমাত্রায় রক্ষণশীল হওয়াii. সীমিত লাভে পণ্য বিক্রয় করা iii. বেশি লাভে বেশি বিক্রয় করাকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iiiউত্তর: খ. ii# নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৫-৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও। ব্যবসায়ী আলাল তাঁর কারবারের যাবতীয় লেনদেন বিজ্ঞানসম্মত উপায়ে লিপিবদ্ধ করেন। তাই তিনি সহজে দেনাদার ও পাওনাদার এবং সঠিক লাভক্ষতি ও সম্পত্তি ও দায়দেনার পরিমাণ নির্ধারণ করতে পারেন। ৩৫। বিজ্ঞানসম্মত উপায়ে বিজ্ঞানসম্মত হিসাবসংরক্ষণের ফলে জনাব আলাল কারবারকে বিশ্বাসযোগ্য করেছেন—i. কর্মচারীদের নিকট ii. দেনাদারদের নিকট iii. তৃতীয় পক্ষের নিকট নিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iiiউত্তর: গ. ii ও iii৩৬। বিজ্ঞানসম্মত উপায়ে হিসাবসংরক্ষণের মাধ্যমে জনাব আলাল কারবারের নির্ধারণ করেছেন—i. ব্যয়ের পরিমাণ ii. আয়ের পরিমাণ iii. লাভ-ক্ষতির পরিমাণ নিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iiiউত্তর: ঘ. i, ii ও iii # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল