৯ম শ্রেণীর পড়া: হিসাববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩ প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো হিসাববিজ্ঞান বিষয়ের অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর।৩৩. দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখলে—ক. আয় বেশি হয় খ. ব্যয় বেশি হয় গ. সুষ্ঠু হিসাব রাখা হয় ঘ. ব্যয় হ্রাস পায়৩৪. হিসাবচক্রের সপ্তম ধাপ কোনটি?ক. রেওয়ামিল প্রস্তুতকরণ খ. সমন্বয়সাধন গ. কার্যপত্র প্রস্তুত ঘ. আর্থিক বিবরণী৩৫. হিসাবচক্রের বিভিন্ন ধাপ ধারাবাহিকতা রক্ষা করে— ক. একে অন্যের সঙ্গে খ. প্রতিটি লেনদেনের সঙ্গেগ. পূর্ববর্তী ও পরবর্তী বছরের সঙ্গে ঘ. প্রতিটি হিসাবকালের সঙ্গে# নিচের উদ্দীপক থেকে ৩৬-৪১ পর্যন্ত প্রশ্নের উত্তর দাও:ব্যবসায়ী রফিকের হিসাবরক্ষক একটি বিশেষ পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করার পর সঠিক ফলাফল নির্ণয় করতে পারলেন না। ফলে, বর্তমান তিনি আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে লেনদেনকে প্রথমে লিপিবদ্ধ করেন এবং একটি ধারাবাহিক প্রক্রিয়ায় শেষ করেন। এতে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচই করার পর সঠিক আর্থিক অবস্থা নির্ণয় করতে সক্ষম হয়েছেন।৩৬. ব্যবসায়ী রফিকের হিসাব রাখার বিশেষ পদ্ধতি কোনটি?ক. একতরফা দাখিলা খ. দুতদরফা দাখিলা গ. তিনতরফা ঘ. মিশ্র৩৭. ব্যবসায়ী রফিকের বর্তমান হিসাব রাখার পদ্ধতি কোনটি?ক. একতরফা দাখিলা খ. দুতরফা দাখিলা গ. তিনতরফা ঘ. মিশ্র ৩৮. বর্তমান পদ্ধতিতে তাঁর হিসাবরক্ষক লেনদেনের কয়টি পর্যায়ে সংরক্ষণ করেন?ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি৩৯. রফিক সঠিক আর্থিক অবস্থা নিরূপণের আগে কোনটি প্রস্তুত করেন? ক. জাবেদা খ. খতিয়ান গ. রেওয়ামিল ঘ. চূড়ান্ত হিসাব৪০. রফিকের বর্তমান হিসাব রাখার প্রক্রিয়াই হলো প্রয়োগমূলক—ক. প্রকৃত হিসাবজ্ঞািন খ. হিসাবব্যবস্থা গ. হিসাবপদ্ধতি ঘ. হিসাবচক্র৪১. রফিকের ব্যবসায়ের আর্থিক অবস্থা বলতে বোঝায় উচ্চতর দক্ষতা—i. রেওয়ামিলের সমষ্টি ii. আর্থিক অবস্থার বিবরণী iii. মোট সম্পদ ও দায়ের তালিকা।কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii#নিচের উদ্দীপক পড়ে ৪২-৪৭ পর্যন্ত প্রশ্নের উত্তর দাও:হাফিজ ১,০০,০০০ টাকার পণ্য মফিজের নিকট থেকে ক্রয় করে নগদে ৫০% ও ৩০% দেয় বিলে নিষ্পত্তি করলেন।৪২. ৫০,০০০ টাকার লেনদেনটি লিখবেন—ক. ক্রয় জাবেদায় খ. ক্রয়-ফেরত জাবেদায় গ. প্রাপ্য বিল ঘ. নগদান বইয়ে৪৩. মফিজ হিসাবটি কোন বইয়ে লিখবেন?ক. ক্রয় জাবেদায় খ. প্রদেয় বিল গ. প্রাপ্য বিল ঘ. নগদান বইয়ে৪৪. তিনি প্রদেয় বিল বইয়ে লিখবেন কত টাকা?ক. ১,০০,০০০ টাকা খ. ৫০,০০০ টাকাগ. ৩০,০০০ টাকা ঘ. ২০,০০০ টাকা৪৫. হাফিজের ক্রয় জাবেদার যোগফল কত হবে?ক. ১,০০,০০০ টাকা খ, ৫০,০০০ টাকা গ. ৩০,০০০ টাকা ঘ. ২০,০০০ টাকা৪৬. লেনদেনটি হাফিজ হিসাবচক্রের দ্বিতীয় পর্যায়ে কয়টি হিসাব খাতে স্থানান্তর করবেন?ক. দুটি খ. চারটি গ. তিনটি ঘ. পাঁচটি৪৭. দুতরফা দাখিলার বৈশিষ্ট্য অনুযায়ী লেনদেনটিতে দাতাপক্ষের পরিমাণ কত?ক. ১,০০,০০০ টাকা খ. ৫০,০০ টাকাগ. ৩০,০০০ টাকা ঘ. ২০,০০০ টাকা৪৮. হিসাবচক্রের চতুর্থ ধাপ কোনটি?ক. সমন্বয় দাখিলা খ. জাবেদাভুক্তকরণগ. রেওয়ামিল ঘ. খতিয়ান৪৯. প্রাপ্ত কমিশন ১,০০০ টাকা। এর দ্বারা ব্যবসায়ের কোনটি হ্রাস-বৃদ্ধি পেয়েছে?ক. খরচ বৃদ্ধি ও ব্যয় হ্রাস খ. আয় ও সম্পদ বৃদ্ধিগ. দায় ও সম্পদ বৃদ্ধি ঘ. দায় ও সম্পদ হ্রাস৫০. নগদ ঋণ গ্রহণ ৫০,০০০ টাকা। এর দ্বারা ব্যবসায়ের কী বৃদ্ধি পেয়েছে?ক. সম্পদ ও দায় খ. সম্পদ গ. আয় বৃদ্ধি ও সম্পদ হ্রাস ঘ. আয় ও দায়। হিসাববিজ্ঞান: সঠিক উত্তরঅধ্যায়-৩: ৩৩. গ ৩৪. গ ৩৫. গ ৩৬. ক ৩৭. খ ৩৮. গ ৩৯. ঘ ৪০. গ ৪১. গ ৪২. ঘ ৪৩. ক ৪৪. গ ৪৫. ঘ ৪৬. গ ৪৭. ক ৪৮. ঘ ৪৯. খ ৫০. ক।