৯ম শ্রেণীর পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় ৯ম শ্রেণীর শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ হিসাববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দেওয়া হলো।প্রশ্ন: জনাব সাইফের প্রতিষ্ঠানের ২০১২ সালের ডিসেম্বর মাসে খতিয়ানের উদ্বৃত্তগুলো নিম্নরূপ:মূলধন ১,৬৫,০০০ টাকা, স্থায়ী সম্পত্তি ৮০,০০০ টাকা, হাতে নগদ ৪৫,০০০ টাকা, দেনাদার ২০,০০০ টাকা, পাওনাদার ১০,০০০ টাকা, উত্তোলন ৩০,০০০ টাকা, ক্রয় ৪৫,০০০ টাকা, বিক্রয় ১,১২,০০০ টাকা, ক্রয় পরিবহন ৫,০০০ টাকা, বিক্রয় পরিবহন ৪,০০০ টাকা, মজুরি ১৪,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ পণ্য ৩৬,০০০ টাকা, প্রারম্ভিক ব্যাংক জমা ২৪,০০০ টাকা, অনাদায়ি পাওনা সঞ্চিতি ২,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ১৫,০০০ টাকা, প্রারম্ভিক হাতে নগদ ৫,০০০ টাকা।(ক) জনাব সাইফের রেওয়ামিলে কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না। (খ) উক্ত খতিয়ানের উদ্বৃত্ত দিয়ে রেওয়ামিল তৈরি করো। (গ) প্রদত্ত হিসাবগুলো দ্বারা জনাব সাইফের মোট সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয় করো। উত্তর: (ক) যেসব দফা জনাব সাইফের রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না: