অধ্যায়-১সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমার প্রীতি ও শুভেচ্ছা নিয়ো। আশা করি ভালো আছো। বর্তমানে তোমাদের ইংরেজি নতুন বই এবং নতুন সিলেবাসের আলোকে ২০১৫ সালে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই আজ তোমাদের ইংরেজি ১ম পত্রের প্রশ্নের ধরন কেমন হবে, নিচে আলোচনা করা হলো:জাতীয় শিক্ষাক্রম ২০১৩ অনুসারে নবম-দশম শ্রেণীতে ইংরেজি ১ম পত্রের জন্য ১০০ নম্বর বরাদ্দ করা হয়েছে এবং এটিকে দুটি অংশে বিভক্ত করা হয়েছে।প্রথম অংশ Reading Test 50 Marks দ্বিতীয় অংশ Writing Test 50 Marks Reading Test-50 Marks1. Multiple Choice Questions: প্রদত্ত Seen Comprehension-এর তথ্যের ওপর ভিত্তি করে ৭টি বহু নির্বাচনী (Multiple Choice) প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের সম্ভাব্য ৪টি করে বিকল্প উত্তর দেওয়া থাকবে। ৪টি উত্তর থেকে সর্বাধিক সঠিক/গ্রহণযোগ্য উত্তরটি বাছাই করে উত্তর করতে হবে। উত্তরে প্রশ্নের নম্বর ও সঠিক উত্তরটি লিখতে হবে। উত্তরগুলো পাশাপাশি না লিখে নিচে নিচে লেখা উত্তম। 2. Answering Questions : প্রদত্ত Comprehension-এর ওপর ভিত্তি করে ১০ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। প্রশ্নের উত্তরে Seen Passage থেকে সরাসরি বাক্য তুলে দিলে নম্বর পাওয়া যাবে না। নিজের ভাষায় উত্তর করতে হবে। এ ধরনের প্রশ্নে Subject ও Tense অনুযায়ী Verb ঠিক রেখে উত্তর করতে হবে। যার নম্বর হবে ১০।3. Filling in Gaps Without Clues : প্রদত্ত Seen Comprehension-এর সারসংক্ষেপের ওপর ভিত্তি করে একটি Paragraph দেওয়া থাকবে। এতে ১০টি শূন্যস্থান থাকবে। কোনো Clue দেওয়া থাকবে না। উপযুক্ত শব্দ দিয়ে ১০টি শূন্যস্থান পূরণ করতে হবে। যার নম্বর হবে ৫।4. Substitution Table : এ ক্ষেত্রে ৫টি Sentence-কে তিনটি কলামে এলামেলোভাবে দেওয়া হবে। ছাত্রছাত্রীরা তা থেকে ৫টি অর্থপূর্ণ Sentence গঠন করবে, যার নম্বর হবে ৫।5. Information Transfer : এ ক্ষেত্রে Passage-টিকে কেন্দ্র করে ২টি Column তৈরি করা হবে। প্রথম Column-এ Who/What/Where দিয়ে বিভিন্ন Topic দেওয়া হবে এবং দ্বিতীয় Column-এ সেই Topic-গুলোর ওপর Description দেওয়া থাকবে। ছাত্রছাত্রীরা Topic-এর সঙ্গে Description-এর অর্থ মিলিয়ে ৮টি Sentence গঠন করবে, যার নম্বর হবে ৮। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল