অংশ-২সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমার প্রীতি ও শুভেচ্ছা নিয়ো। আশা করি ভালো আছো। বর্তমানে তোমাদের ইংরেজি নতুন বই এবং নতুন সিলেবাসের আলোকে ২০১৫ সালে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই আজ তোমাদের ইংরেজি ১ম পত্রের প্রশ্নের ধরন কেমন হবে, নিচে আলোচনা করা হলো:5 নম্বরে উল্লিখিত Information Transfer-এর পরিবর্তে Passage-টির ওপর ভিত্তি করে কিছু Clue word বক্সের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের ওই word-গুলোর ওপর ভিত্তি করে একটি Paragraph লিখতে বলা হতে পারে। Paragraph লেখার ক্ষেত্রে যাতে Passage-এর বর্ণনার সঙ্গে Sequence-এর মিল থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে, যার নম্বর হবে ৮। 6. Rearranging: এ ক্ষেত্রে Passage-টির ওপর ভিত্তি করে ৫টি Sentence এলোমেলোভাবে দেওয়া হবে। ছাত্রছাত্রীরা সঠিক Sequence বজার রেখে গল্পটি সাজাবে, যার নম্বর হবে ৫।7. Summarizing: প্রদত্ত Seen Passage-র এক-তৃতীয়াংশ আকারে সারমর্ম বা সারাংশ লিখতে হবে। যার নম্বর হবে ১০।Writing Test-50 Marksজাতীয় শিক্ষাক্রম ২০১৩ নির্দেশিকা অনুযায়ী Writing Test-এর জন্য যে সব item-এর কথা বলা হয়েছে, সেগুলো নিচে বর্ণনা করা হলো:Writing Paragraph Answering Questions : এ পর্যায়ে একটি বিষয়/Topic-কে কেন্দ্র করে কয়েকটি প্রশ্ন এমনভাবে করা হবে, যাতে ছাত্রছাত্রীরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে একটি Paragraph লিখতে পারে। এখানে মূলত প্রশ্নগুলোর ওপর ভিত্তি করে একটি Paragraph লিখতে বলা হবে, যার নম্বর হবে ১০। অথবা, Completing a Story: এখানে একটি Story-কে incomplete (অসম্পূর্ণ) অবস্থায় দেওয়া হবে। ছাত্রছাত্রীরা সূচনা অংশটি পড়ে তার সঙ্গে সামঞ্জস্য রেখে গল্পটি যৌক্তিকভাবে Continue করে তা Complete করবে, যার নম্বর হবে ১০। Writing Formal and Informal Letters: এখানে formal অর্থাৎ official/job application ও informal letters অর্থাৎ ব্যক্তিগত পর্যায়ে letter লিখতে বলা হবে। পরীক্ষায় formal ও informal এই দুটি item-ই থাকবে, যার নম্বর হবে ১০ x ২ = ২০।Describing/Analyzing Graphs and Charts : এই অংশে কিছু তথ্য ও উপাত্ত-সংবলিত একটি Graph অথবা Chart থাকবে। ছাত্রছাত্রীদের তথ্য ও উপাত্তগুলো বিশ্লেষণের মাধ্যমে একটি Continuous Paragraph লিখতে হবে, যার নম্বর হবে ১০। Writing Composition: এ পর্যায়ে একটি short composition-লিখতে বলা হবে, Personal experience and familiar topics, recent events/ incidents প্রভৃতির ওপর ভিত্তি করে, যার নম্বর হবে ১০। অথবা, এর পরিবর্তে একটি e-mail থাকবে, নম্বর হবে ১০। অথবা, এর পরিবর্তে একটি CV থাকবে, যার নম্বর হবে ১০।