৯ম শ্রেণীর পড়াশোনা: ইংরেজি ও হিসাববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Suffix & Prefixপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ইংরেজি ২য় পত্রের Suffix & Prefix নিয়ে আলোচনা করব। Flues of Suffix & PrefixWord Formation (শব্দের গঠন)একটি word কে অন্য আরেকটি word বা একটি parts of speech কে অন্য আর একটি parts of speech-এ রূপান্তর করার পদ্ধতিকে Word Formation বলে। Word formation-এ সাধারণত Noun, Adjective, Verb ও Adverb-এর মধ্যে interchange ঘটে থাকে। সাধারণত মূল শব্দের শুরুতে prefix বা শেষে suffix যোগ করে নতুন শব্দ গঠন করা হয়।ইংরেজি ৮ প্রকার Parts of Speech-এর মধ্যে চারটি base word এবং অপর চারটি subsidiary word. Root/Base word গুলো হলো noun, adjective, verb ও adverb আর subsidiary word গুলো হলো pronoun, preposition, conjunction ও interjection।Subsidiary word-এর কোনো পরিবর্তন করা যায় না। কিন্তু base word গুলোকে পরিবর্তন করে এক পদ থেকে অন্য পদে রূপান্তর করা যায়। মূল শব্দের (root/base word) শুরুতে বা শেষে বর্ণ বা বর্ণসমষ্টি যোগ করে পরিবর্তন করে যেসব নতুন শব্দ গঠন করা যায় তাকে Derivatives বলে। Derivatives দুই প্রকার। যেমন— (a) Suffix (b) PrefixSuffix : Suffix is a letter or a group or letters added at the end of a word to make another word (Suffix হলো একটি অথবা একাধিক অক্ষর, যা কোনো শব্দের শেষে যোগ হয়ে নতুন শব্দ গঠন করে)। যেমন good এ শব্দটির পরে ness suffix যোগ হয়ে goodness গঠিত হয়।Prefix : Perfix is a letter or group of letters added to the front of a word to make another word. (Prefix হলো এক অথবা একাধিক অক্ষর, যা কোনো শব্দের পূর্বে যোগ হয়ে নতুন শব্দ গঠন করে। যেমন: cloud এ শব্দটির পূর্বে be prefix যোগ হয়ে becloud গঠিত হয়।অনেক সময় Suffix বা Prefix যোগ হয়ে নতুন শব্দ গঠিত হলে অর্থের তারতম্য ঘটে।Prefix যোগে নতুন শব্দ গঠনPrefix : Prefix হলো এক বা একাধিক অক্ষর যা কোনো শব্দের পূর্বে যোগ হয়ে নতুন শব্দ গঠন করে। যেমন Cloud-এ শব্দটির পূর্বে ‘be’ Prefix যোগ হয়ে becloud গঠিত হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল