৯ম শ্রেণীর পড়াশোনা: জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাঅধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, আজ দ্বিতীয় অধ্যায়ের নিউক্লিয়াসের একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালভাবে পড়বে।নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।প্রতিটি জীবকোষের সজীব প্রোটোপ্লাজম অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ এবং এর অপরিহার্য অংশ হলো নিউক্লিয়াস। কোষের সব ধরনের জৈবিক কাজ নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াস সাধারণত বৃত্তাকার এবং কোষের মধ্যখানে অবস্থান করে। আকার ও আয়তনে নিউক্লিয়াস ছোট বা বড় হতে পারে।প্রশ্ন: ক. নিউক্লিয়াস বলতে কী বোঝ? প্রশ্ন: খ. নিউক্লিয়াসের অংশগুলোর নাম লেখো। প্রশ্ন: গ. নিউক্লিয়াস গঠনের চিত্র অঙ্কন করো। প্রশ্ন: ঘ. গঠন বৈশিষ্ট্যে নিউক্লিয়াসকে কোষের প্রাণ এবং কাজ নিয়ন্ত্রণকারী আখ্যা দেওয়া হয়েছে—মূল্যায়ন করো। উত্তর: ক. নিউক্লিয়াস: প্রকৃত কোষের প্রোটোপ্লাজমে সবচেয়ে স্পষ্ট, ঘন ও অস্বচ্ছ সজীব অঙ্গটিকে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াস কোষের যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে বলে একে কোষের প্রাণও বলা হয়।উত্তর: খ. নিউক্লিয়াসের অংশগুলোর নাম দেওয়া হলো: ১. নিউক্লিয়াস মেমব্রেন ২. নিউক্লিওপ্লাজম ৩. নিউক্লিওলাস ৪. ক্রোমোজোম ৫. নিউক্লিয়ার রন্ধ্রউত্তর: গ. নিউক্লিয়াসের গঠনের চিহ্নিত চিত্র নিচে দেওয়া হলো: নিউক্লিয়াসের গঠনউত্তর: ঘ. নিউক্লিয়াস কোষের প্রাণকেন্দ্র। এই অঙ্গানুর কার্যকারিতার ফলে কোষ বিভাজনপ্রক্রিয়া সংঘটিত হয়। পর্যায়ক্রমিক কোষ বিভাজনের মাধ্যমে জীব অপরিণত দশা হতে পরিণত দশায় উপনীত হয়। নিউক্লিয়াসের ভৌত গঠন মূলত কোষের প্রধান কাজগুলো নিয়ন্ত্রণ করে। এটি নিম্নলিখিত অংশ নিয়ে গঠিত। যথা: ১. নিউক্লিয়ার মেমব্রেন: নিউক্লিয়াসের দ্বি-স্তরবিশিষ্ট স্বচ্ছ ঝিল্লিবৎ বহিরাবরণিকে নিউক্লিয়ার মেমব্রেন বলে। ওপরের স্তরটি ছিদ্রযুক্ত এবং ভেতরের স্তরটি ছিদ্রবিহীন। রাসায়নিকভাবে ঝিল্লিটি প্রোটিন ও লিপিড দিয়ে গঠিত।কাজ: i. সাইটোপ্লাজম হতে নিউক্লিওপ্লাজম, ক্রোমোজোম ও নিউক্লিয়াস স্বতন্ত্র রাখাই এর প্রধান কাজ। ii. অভ্যন্তরীণ দ্রব্য ও বহিস্থ সাইটোপ্লাজমের মধ্যে যোগাযোগ ও পরিবহন ঝিল্লির মাধ্যমে হয়ে থাকে।২. নিউক্লিওপ্লাজম: নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত স্বচ্ছ, ঘন ও দানাদার তরল পদার্থকেই নিউক্লিওপ্লাজম বলে। এটি প্রোটিন জাতীয় পদার্থ দ্বারা তৈরি। এ ছাড়া এখানে বিভিন্ন ধরনের এনজাইম ও খনিজ লবণ থাকে।কাজ: i. ক্রোমোজোম ধারণ করে।ii. নিউক্লিয়াসের বিভিন্ন জৈবিক কাজে সাহায্য করে।৩. নিউক্লিওলাস: নিউক্লিয়াসে যে ছোট ও অধিকতর ঘন গোলাকার বস্তু দেখা যায়, তা-ই নিউক্লিওলাস। প্রতি নিউক্লিয়াসে সাধারণ একটি নিউক্লিওলাস থাকে। এর রাসায়নিক উপাদান হলো প্রোটিন, RNA এবং অল্প পরিমাণে DNA।কাজ: i. বিভিন্ন প্রকার DNA সংশ্লেষণ করে।ii. প্রোটিন সংশ্লেষণ ও সংরক্ষণ করে।iii. নিউক্লিয়োটাইডের ভান্ডার হিসেবে কাজ করে।৪. ক্রোমোজোম: প্রতিটি নিউক্লিয়াসে সাধারণ প্রজাতির বৈশিষ্ট্য অনুসারে নির্দিষ্টসংখ্যক ক্রোমোজোম থাকে। প্রতিটি ক্রোমোজোম এক বা একাধিক সেন্ট্রোমিয়ার, একটি ক্রোমোনেমা বা একাধিক ক্রোমোনেমা এবং কোনো কোনো ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে।কাজ: i. ক্রোমোজোম বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক।ii. মিউটেশন, প্রকরণ সৃষ্টি ইত্যাদি কাজেও মুখ্য ভূমিকা পালন করে। গঠন বৈশিষ্ট্যে নিউক্লিয়াসকে কোষের প্রাণ এবং কাজ নিয়ন্ত্রণকারী আখ্যা দেওয়া যুক্তিযুক্ত হয়েছে।