অধ্যায়-৩ কোষ বিভাজনপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ জীববিজ্ঞান বিষয়ের ৩ নম্বর অধ্যায় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য বহুনির্বাচনী প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।১৬। প্রোফেজের ক্ষেত্রে কোন বিবরণ সঠিক?i. ক্রোমোজম খাটো ও মোটা হয়ii. পানি সংযোজন ঘটে iii. নিউক্লিয়াস আকারে বড় হয়(ক) i (খ) ii (গ) i ও iii (ঘ) iii১৭। মিয়োসিস কোষ বিভাজনের বৈশিষ্ট কোনটি? i. মিয়োসিসের সময় ক্রোমোজম অংশের বিনিময় ঘটে ii. মিয়োসিসের সময় নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয় iii. মাতৃকোষে ক্রোমোজম সংখ্যা দ্বিগুণ হয় (ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও ii ১৮। অটোজমের কাজ কী?i. লিঙ্গ নির্ধারণ করা ii. প্রজননে সহায়তা করাiii. দেহের গঠন প্রণালি ও জৈবিক কাজ নিয়ন্ত্রণ করা(ক) i (খ) ii (গ) iii (ঘ) i, ii ও iii ১৯। প্যাপিলোমা ভাইরাস কিসের জন্য দায়ী? অথবা প্যাপিলোমা ভাইরাস কোন রোগ সৃষ্টি করে?i. জন্ডিস ii. ইনফ্লুয়েঞ্জা iii. ক্যানসার(ক) i (খ) ii (গ) iii (ঘ) i, ii ও iii ২০। জীবকুলে মাইটোসিস প্রক্রিয়ার গুরুত্ব নিচের কোনটি? i. এ বিভাজনের মাধ্যমে জীবের দৈহিক বৃদ্ধি হয়ii. এ বিভাজনের ফলে কোষের নির্দিষ্ট আকার ও আয়তন বজায় থাকে iii এ বিভাজনের মাধ্যমে জীব জগতের গুণগত স্থিতিশীলতা রক্ষা হয়(ক) i (খ) ii (গ) iii (ঘ) i, ii ও iii ২১। মিয়োসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস ও ক্রোমোজমের বিভাজন ঘটে কতবার?i. নিউক্লিয়াস একবার ও ক্রোমোজম একবারii. নিউক্লিয়াস দুবার ও ক্রোমোজম একবারiii. নিউক্লিয়াস একবার ও ক্রোমোজম দুবার (ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও iii ২২। কোন কোন বিভাজনের ফলে ছোট ভ্রূণ বিশাল বড় বৃক্ষে পরিণত হয়?i. মিয়োসিস ii. মাইটোসিস iii. অ্যামাইটোসিস(ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও iii ২৩। নিউক্লিয়ার মেমব্রোন বিলুপ্ত হয় দশায়?(ক) প্রোফেজ (খ) মেটাফেজ (গ) এনাফেজ (ঘ) টেলোফেজ২৪। কোন বিভাজনের মাধ্যমে জীবের দৈহিক বৃদ্ধি হয়?i. মিয়োসিস ii. মাইটোসিস iii অ্যামাইটোসিস(ক) i (খ) ii (গ) iii (ঘ) i, ii ও iii ২৫। কোনটি বহুকোষী জীব নয়?(ক) বট (খ) গোলাপ (গ) মৌমাছি (ঘ) ইষ্ট।কোষ বিভাজনের সঠিক উত্তর: ১৬। গ, ১৭। ঘ, ১৮। গ, ১৯। গ, ২০। ঘ, ২১। খ, ২২। খ, ২৩। ক, ২৪। খ, ২৫। ঘ।