অধ্যায়-৯ বস্তুর উপর তাপের প্রভাবপ্রিয় শিক্ষার্থীরা, আজ পদার্থবিজ্ঞান বিষয়ের ৯ নম্বর অধ্যায় ‘বস্তুর উপর তাপের প্রভাব’ থেকে সৃজনশলি পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালভাবে পড়বে। # নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।কোনো কঠিন পদার্থে তাপ প্রয়োগে প্রথমে এটির ভৌত অবস্থার পরিবর্তন হয়। আরও উচ্চ তাপে এটি গলনপ্রক্রিয়ায় তরলে পরিণত হয়। তরলকে যদি আরও উচ্চ তাপমাত্রায় নিয়ে যাওয়া যায়, তবে এটি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। একইভাবে তরলকে তাপ দিলেও তা বায়বীয় অবস্থায় চলে যায়। পদার্থের এ রূপান্তর শুধু তাপনির্ভর নয়, এর চারপাশের পরিবেশ এবং এর থেকে প্রযুক্ত চাপও অবস্থার রূপান্তরকে নিয়ন্ত্রণ করে। চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায় এবং চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে। আসিফ তার নবম শ্রেণীর ব্যবহারিক ক্লাসে স্ফুটনাঙ্কের ওপর চাপের প্রভাবসংক্রান্ত ফ্রাঙ্কলিনের নিয়মে পরীক্ষাটি করে এ বিষয়গুলো জানতে পারল।প্রশ্ন: (ক) স্ফুটনাঙ্ক কী?প্রশ্ন : (খ) স্ফুটনাঙ্কের ওপর চাপের প্রভাব কী, ব্যাখ্যা করো।প্রশ্ন: (গ) স্ফুটনাঙ্কের ওপর চাপের প্রভাবসংক্রান্ত একটি প্রাকৃতিক ঘটনা বর্ণনা করো।প্রশ্ন: (ঘ) স্ফুটনাঙ্কের ওপর চাপের প্রভাব ফ্রাঙ্কলিনের পরীক্ষা দ্বারা যাচাই করো।উত্তর: (ক) স্ফুটনাঙ্ক: যে তাপমাত্রায় নির্দিষ্ট তাপে কোনো তরল পদার্থের স্ফুটন সংঘটিত হয়, অর্থাৎ তরল ফুটতে থাকে, তাকে স্ফুটনাঙ্ক বলে।উদাহরণ: ১০০০ সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিকে তাপ দিলে স্ফুটন শুরু হয়। অর্থাৎ পানির স্ফুটনাঙ্ক ১০০০ সেন্টিগ্রেড।উত্তর: (খ) স্ফুটনাঙ্কের ওপর চাপের প্রভাব: চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায় এবং চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে। স্বাভাবিক চাপে পানির স্ফুটনাঙ্ক ১০০০ সেন্টিগ্রেড। কিন্তু চাপ যদি ৭৬ সিএম পারদ চাপ না হয়ে কম হয়, তাহলে পানি ১০০০ সেন্টিগ্রেডের কম তাপমাত্রায় ফোটে। প্রতি ২.৭ সিএম পারদ চাপের পরিবর্তনে স্ফুটনাঙ্ক ১০ সেন্টিগ্রেড পরিবর্তিত হয়।উত্তর: (গ) স্ফুটনাঙ্কের ওপর চাপের প্রভাবসংক্রান্ত প্রাকৃতিক ঘটনা: পাহাড়-পর্বতের ওপর বায়ুর চাপ কম থাকায় পানির স্ফুটনাঙ্ক কমে যায় অর্থাৎ, কম তাপমাত্রায় ফুটতে পারে। হিসাব করে দেখা গেছে, এভারেস্ট পর্বতশৃঙ্গে মাত্র ৭০০ সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে।ব্যাখ্যা: পাহাড়ের ওপর পানির স্ফুটনাঙ্ক কম বলে পানি কম তাপমাত্রায় ফুটতে শুরু করে। কিন্তু মাছ, মাংস, ডিম অতি দ্রুত সেদ্ধ হয় না।মাছ, মাংস, ডিম প্রভৃতি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য যে তাপমাত্রার প্রয়োজন হয়, পানি কম তাপমাত্রায় ফুটে বাষ্পীভূত হতে বাষ্পীভবনের সুপ্ত তাপ গ্রহণ করে বলে মাছ, মাংস সেই পর্যন্ত তাপ পায় না। ফলে উচ্চ পাহাড় বা পর্বতের ওপর রান্না করা দুরূহ হয়ে পড়ে। প্রেসারকুকার ব্যবহার করে এ অসুবিধা কাটানো যায়। উল্লিখিত ঘটনা থেকে বোঝা যায়, ফুটনাঙ্কের ওপর চাপের প্রভাব থাকে।উত্তর: (ঘ) ফ্রাঙ্কলিনের পরীক্ষা যাচাই:প্রয়োজনীয় উপকরণ-(১) কাচের ফ্লাস্ক (২) একটি বুনসেন বার্নার (৩) ত্রিপদী স্ট্যান্ড (৪) কর্ক বা ছিপি (৫) থার্মোমিটার (৬) স্পঞ্জ (৭) পানিসহ পাত্র।কার্যপদ্ধতি:১. একটি কাচের ফ্লাস্কে অর্ধেক পানি নিয়ে বার্নারের সাহায্যে ফোটানো হয়। এতে ফ্লাস্কের ভেতরের সব বায়ু বের হয়ে যায়।২. অতঃপর বার্নার সরিয়ে ফ্লাস্কটিকে একটি ছিপির সাহায্যে বন্ধ করে দেওয়া হয়।৩. ছিপির মধ্য দিয়ে একটি থার্মোমিটার ফ্লাস্কের মধ্যে প্রবেশ করানো হয়।৪. এবার ফ্লাস্কটিকে উল্টিয়ে রাখা হয়। বার্নার সরিয়ে নেওয়ার ফলে পানির স্ফুটন বন্ধ হয়ে যায়।৫. এখন ফ্লাস্কটির ওপর স্পঞ্জের সাহায্যে ঠান্ডা পানি ঢালতে হবে।পর্যবেক্ষণ: তখন ফ্লাস্কটির ওপর থেকে ঠান্ডা পানি ঢাললে দেখা যাবে, ফ্লাস্কের পানি আবার ফুটতে শুরু করেছে। যদিও থার্মোমিটারে উষ্ণতা ১০০০ সেন্টিগ্রেড থেকে কয়েক ডিগ্রি কম। এরূপ হওয়ার কারণ, ঠান্ডা পানি ঢালার জন্য ফ্লাস্কের ভেতরের জলীয় বাষ্পের কিছু অংশ ঠান্ডা হয়ে তরলে পরিণত হওয়া এবং এর ওপরের বাষ্প চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে যায়।সিদ্ধান্ত: অতএব, ফ্রাঙ্কলিনের পরীক্ষা হতে এটা প্রমাণিত হয় যে চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায় এবং চাপ কমলে তরলের স্ফুটনাঙ্ক কমে।