অধ্যায়-১প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। তোমাদের পদার্থবিজ্ঞান বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে।# পদার্থবিজ্ঞান বিষয়ে পরিমাপ একটি গুরুত্বপূর্ণ অংশ। পরিমাপের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে থাকি। বড় বড় গাণিতিক রাশিকে ব্যবহারোপযোগী করে তোলার জন্য এটিকে বৈজ্ঞানিক প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়।প্রশ্ন: ক. পরিমাপ কী?প্রশ্ন: খ. বলের একক নিউটন একটি লব্ধ রাশি—ব্যাখ্যা করো।প্রশ্ন: গ. চার্জের একক কুলম্ব এবং ইলেক্ট্রনের চার্জ ০.০০০০০০০০০০০০০০০০০০১৬ কুলম্ব। এটিকে বৈজ্ঞানিক প্রতীকে কীভাবে প্রকাশ করা যায়—ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ. রাশির পরিমাপে সংখ্যার বৈজ্ঞানিক প্রতীকের সাহায্যে বিভিন্ন ছোট ও বড় একক ব্যবহার করে প্রকাশ করা যায়—বিশ্লেষণ করো।উত্তর: ক. পরিমাপ: কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলা হয়।উত্তর: খ. যেসব রাশি অন্য কোনো রাশির ওপর নির্ভর করে, তাকে লব্ধ রাশি বলে। লব্ধ রাশি মূলত দুই বা ততোধিক মৌলিক রাশির সমষ্টি। আবার লব্ধ রাশি বল এবং এর একক নিউটন, অথাৎ 1 নিউটন = 1 কিলোগ্রাম1 মিটার/সেকেন্ড২। সুতরাং বলা যায়, নিউটন দুই বা ততোধিক মৌলিক রাশি থেকে এসেছে। অতএব, বলের একক নিউটন একটি লব্ধ রাশি।উত্তর: গ. চার্জের একক কুলম্ব এবং ইলেকট্রনের চার্জের মান ০.০০০০০০০০০০০০০০০০০০১৬ কুলম্ব। এটিকে সংক্ষেপে বৈজ্ঞানিক প্রতীকের মাধ্যমে লেখার নিয়ম হলো দশমিকের পরে ডান দিকে যতগুলো শূন্য আছে, তা হিসাব করে নেওয়া। বাঁ পাশে অবস্থিত দশমিককে যদি ডান দিকে ১৮টি শূন্যের পর বসানো হয়, তাহলে ১০-এর সূচক লিখতে হয় ০.১৬১০-১৮ কুলম্ব এবং ১৯টি শূন্যের পর যদি বসানো হয়, তাহলে ১০-এর সূচক লিখতে হয় ১.৬১০-১৯ কুলম্ব।উত্তর: ঘ. আমরা যদি কোনো রাশিকে পরিমাপ করতে চাই, তাহলে কতগুলো ছোট বা বড় একক ব্যবহার করা হয়। বৈজ্ঞানিক পরিমাপের ক্ষেত্রে অতি ক্ষুদ্র দূরত্ব যেমন: ইলেকট্রনের চার্জ ও তরঙ্গ দৈর্ঘ্য এবং বড় দূরত্ব যেমন: পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব, কাজের একক জুল প্রভৃতি রাশি মাপতে বিভিন্ন একক ব্যবহার করে থাকি। হিসাব ও সময়ের স্বল্পতার কারণে বড় বড় রাশিকে প্রকাশ করতে বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হয়। তাই আমরা বৈজ্ঞানিক প্রতীকের সহায়তা নিই। যেমন: কতগুলো ক্ষুদ্র একক মাইক্রো, মিলি ও ন্যানোকে প্রকাশ করতে নিচের রাশি ব্যবহার করে থাকি—1 MV = 10-6 v 1 mA = 10-3 A1 nm = 10-9 mআবার কতগুলো বড় একক যেমন: গিগা, মেগা ও টেবাকে প্রকাশ করার জন্য নিচের প্রতীক ব্যবহার করে থাকি—1 GJ = 109J 1 Mm = 106m1 Tg = 1012gm# পরবর্তী অংশ ছাপা হবে আগামী বৃহস্পতিবার