সহকারী অধ্যাপক, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনী নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা শুভেচ্ছা নেবে। আশা করি, সবাই ভালো আছ এবং ভালোভাবে পড়াশোনা শুরু করেছ। বছরের প্রথমেই নিয়মিত ক্লাস করবে, শ্রেণীশিক্ষকের কথামতো চলবে। আশা করছি, তোমরা ২০১২ সালে সৃজনশীল পদ্ধতিতে পদার্থবিজ্ঞান বিষয়ে পরীক্ষায় অংশ নেবে। সৃজনশীল পদ্ধতিতে মাধ্যমিক পর্যায়ে উত্তরপত্র মূল্যায়নের কৌশলে আমূল পরিবর্তন এসেছে। কতগুলো নির্ধারিত প্রশ্নের উত্তর মুখস্থ করে পরীক্ষায় পাস করার দিন শেষ হয়েছে। এখন শিক্ষার্থীর ভালো ফল নির্ভর করবে বিষয় নিয়ে তার সৃজনশীল চিন্তা ও লেখার ওপর। সৃজনশীল প্রশ্নের উত্তরে ১০ নম্বরের প্রতিটি সুনির্দিষ্ট চারটি ধাপ থাকবে। এ পদ্ধতিতে পাঠ্যপুস্তকের অংশমাত্র নয়, পুরো পাঠ্যপুস্তক খুব ভালো করে পড়া থাকলেই সব স্তরের প্রশ্নের যৌক্তিক উত্তর দেওয়া সম্ভব। মনে রাখবে, এখন শুধু পড়ে গেলেই চলবে না, বুঝতে হবে এবং নানা দিক থেকে বিষয়টিকে বিচার-বিশ্লেষণ করতে হবে। সব সময় প্রতিটি বিষয়ের ছোট ছোট অংশ নিয়ে ভাবতে হবে এবং লেখার ভেতর দিয়ে সে ভাবনার পরিচয় তুলে ধরতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে সৃজনশীল পদ্ধতি ব্যবহার হয়। সৃজনশীল বলতে বোঝায়, প্রশ্নটি কয়েকটি অংশে বিভক্ত। প্রস্তাবিত সৃজনশীল প্রশ্নের প্রথম অংশের উত্তর দেওয়া সহজ হয়। পরবর্তী অংশগুলো ক্রমশ কঠিন হয়।সব সৃজনশীল প্রশ্নের শুরুতেই একটি দৃশ্যকল্প বা ঘটনাপরম্পরা বর্ণনা করা হয়। ওই দৃশ্যকল্প হয় মৌলিক, পাঠ্যপুস্তকে থাকে না। অধিকাংশ ক্ষেত্রে এতে বিশেষ পরিস্থিতি বর্ণনা করা হয়।সুতরাং পাঠ্য বই থেকে ২৫টি অধ্যায় বুঝে ভালোভাবে পড়তে হবে। মুখস্থ ছাড়া অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর আয়ত্ত করতে হবে। আপাতত এনসিটিবি কর্তৃক প্রদত্ত নমুনা প্রশ্নপত্র অনুসরণ করতে হবে। নমুনা কাঠামোবদ্ধ প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্ন নিজের খাতায় লিখতে পারো এবং নিজে নিজে উত্তর লিখে বিষয় শিক্ষককে দেখাতে পারো।আজ আমরা পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় ভৌত বিজ্ঞানের বিকাশ অধ্যায় থেকে কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা শুরু করব।এ অধ্যায়ে শিক্ষার্থীরা যা জানতে পারবে তা হলো, ভৌতবিজ্ঞান ও এর বিকাশ, ভৌতবিজ্ঞান বিকাশে যাদের অবদান রয়েছে, ভৌতবিজ্ঞান বিকাশে শিল্প-বিপ্লবের প্রভাব, ভৌতবিজ্ঞানের গুরুত্ব ও আধুনিক ভৌতবিজ্ঞান এবং বৈজ্ঞানিক পদ্ধতি।নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও।তারিক হাসান শ্রেণীকক্ষে পদার্থবিজ্ঞান বিষয়ের পাঠদান করতে গিয়ে পদার্থবিজ্ঞান ও ভৌতবিজ্ঞানের বিকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলেন। তিনি বিজ্ঞানীদের অবদান ও আধুনিক ভৌতবিজ্ঞানের উন্নতি সম্পর্কে আলোচনা করলেন।প্রশ্ন:ক) ভৌতবিজ্ঞান কী? ১+২+৩+৪=১০খ) ভৌতবিজ্ঞান বিকাশে যেসব মুসলিম বিজ্ঞানীর অবদান রয়েছে তাঁদের নাম উল্লেখ করো।গ) ভৌতবিজ্ঞান বিকাশে শিল্প-বিপ্লবের প্রভাব বর্ণনা করো।ঘ) সভ্যতার বিবর্তনে পদার্থবিজ্ঞানের ভূমিকা কীভাবে মূল্যায়ন করবে, তোমার নিজের ভাষায় লেখো।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল