৯ম শ্রেণীর পড়াশোনা: সৃজনশীল পদ্ধতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনীগতকালের পরউত্তর: ক) ভৌতবিজ্ঞান: জীবনহীন বিজ্ঞানকে ভৌতবিজ্ঞান বলে। ভৌতবিজ্ঞানের অনেক শাখার মধ্যে পদার্থবিজ্ঞান, রসায়ন, জ্যোতির্বিদ্যা, আবহবিদ্যা ইত্যাদি প্রধান।খ) ভৌতবিজ্ঞানের বিকাশে মুসলিম বিজ্ঞানীদের অবদান:আর্কিমিডিসের পর কয়েক শতাব্দী কাল বৈজ্ঞানিক আবিষ্কার ধীরগতিতে চলে। একে বিজ্ঞানের বন্ধ্যাকাল বলা যেতে পারে। প্রকৃতপক্ষে ত্রয়োদশ শতাব্দীর আগে ইউরোপে বৈজ্ঞানিক অনুসন্ধিত্সার পুনর্জীবন ঘটেনি। এ সময় পশ্চিম ইউরোপীয় সভ্যতা বিশেষভাবে গ্রহণ করেছিল বাইজানটাইন ও মুসলিম সভ্যতার জ্ঞানের ধারা। আরব জগতে গ্রিক জ্ঞান-বিজ্ঞান অনুবাদের মাধ্যমে পরিচিত ছিল। আরবেরা বিজ্ঞান, গণিত, জ্যোতির্বিদ্যা, রসায়ন ও চিকিত্সাবিজ্ঞানে বিশেষ সমৃদ্ধ ছিল। ভৌতবিজ্ঞানের বিকাশে মুসলিম বিজ্ঞানীদের অবদান অনস্বীকার্য। যেসব মুসলিম বিজ্ঞানী ভৌতবিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদান রাখেন, তাঁরা হলেন—১. জাবির ইবনে হাইয়ান ২. ইবনে সিনা ৩. আল খোয়ারিজমি ৪. আল বাত্তানি ৫. আল ফাজারি ৬. আল খুজান্দি ৭. ইবনে আল হাইযাম ৮. আল হাজেন ৯. ইবনে ইউনুস ১০. আল হাকিম ও ১১. আল মাসুদি।গ) ভৌতবিজ্ঞানের বিকাশে শিল্প-বিপ্লব: শিল্প-বিপ্লবের আগে থেকেই ইংল্যান্ড জ্ঞানবিজ্ঞানের ক্ষেত্রে ইউরোপে নেতৃত্বের আসনে আসীন ছিল। ১৬৬০ সালে রয়েল একাডেমি প্রতিষ্ঠার ফলে দেশের লোকের মধ্যে বিজ্ঞান ও বৈজ্ঞানিক মানসিকতার জন্ম হয়। নিউটনের মতো বিজ্ঞানীদের গবেষণালব্ধ বিষয়ের সাহায্যে বিভিন্ন কারিগরি উন্নয়ন ও যন্ত্রপাতির আবিষ্কার ঘটে। বৈজ্ঞানিক আবিষ্কার উত্পাদনের কলাকৌশলকে উন্নত ও কারিগরি জ্ঞানকে বিকশিত করে। জেমস ওয়াটসের বাষ্পীয় ইঞ্জিন শিল্প-বিপ্লবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।যানবাহনে বাষ্পীয় ইঞ্জিনের সংযুক্তি যাতায়াত ও চলাচলব্যবস্থায় অকল্পনীয় গতি সঞ্চার করে। ফলে মালামাল সর্বত্র দ্রুত বণ্টন হওয়ায় জিনিসপত্রের চাহিদা ও বিক্রয় বেড়ে যায়। চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য শিল্পোদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতায় নতুন নতুন আবিষ্কারও ত্বরান্বিত হয়। এ সময় ধাতু গলনের চুল্লি আবিষ্কার হওয়ায় লোহা-ইস্পাত শিল্পের অতুলনীয় অগ্রগতি সাধিত হয়। বস্ত্রশিল্পে নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কার হয়। যন্ত্রপাতি ও কলাকৌশলগত আবিষ্কারের ফলে উত্পাদন ব্যয় হ্রাস পায় ও লাভ বৃদ্ধি পায়। এ লাভ পুনরায় বিনিয়োগ করে ইংল্যান্ডের পক্ষে দ্রুত শিল্পায়ন করা সম্ভব হয়। শিল্পোন্নয়নকে ত্বরান্বিত করার জন্য শিল্পপতিরা বিজ্ঞান সাধনার পেছনেও বিনিয়োগে উত্সাহী হন, ফলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশও গতি লাভ করে। # বাকি অংশ আগামীকাল