ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনীগত শনিবারের পরপ্রশ্ন: ঘ) সভ্যতার বিবর্তনে পদার্থবিজ্ঞানের ভূমিকা কীভাবে মূল্যায়ন করবে, তোমার নিজের ভাষায় লেখো।উত্তর: ঘ) সভ্যতার বিবর্তনে পদার্থবিজ্ঞানের ভূমিকা: পদার্থবিজ্ঞান হলো প্রাচীন গ্রিসের মতো পুরোনো এবং আগামী দিনের সাংবাদপত্রের মতো নতুন। বিজ্ঞানের সব শাখার মধ্যে এ শাখাটি সমৃদ্ধশালী। আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন আরাম-আয়েশ থেকে শুরু করে জাতীয় জীবনের বিভিন্ন উন্নতিতে পদার্থবিজ্ঞানের দান অপরিসীম। পদার্থবিজ্ঞানের প্রাচীন পণ্ডিত যেমন—আর্কিমিডিস, ডেমোক্রিটাস, থেলিসের অবদান রয়েছে।সপ্তদশ, অষ্টাদশ, ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে পদার্থবিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। এসব সম্ভব হয়েছে গ্যালিলিওর পড়ন্ত বস্তু নিয়ে পরীক্ষা-নিরীক্ষা, বয়েলের গ্যাস নিয়ে পরীক্ষা-নিরীক্ষা, নিউটনের মহাকর্ষ ও আলোক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা এবং ভোল্টার তড়িত্ সম্পর্কিত পরীক্ষা-নিরীক্ষার ফলে। এ অগ্রগতি এত বেশি ছিল যে কোনো এক বিখ্যাত বিজ্ঞানী মন্তব্য করেছিলেন, সব গুরুত্বপূর্ণ আবিষ্কার হয়ে গেছে। এরপর দ্রুত আবিষ্কার হয় এক্স-রে, তেজস্ক্রিয়তা, পরমাণু গঠন, বেতার তরঙ্গ এবং আপেক্ষিকতা তত্ত্ব।বর্তমানে এসব আবিষ্কারের সুফল আমরা ভোগ করছি। আগের চেয়ে অনেক বেশি দ্রুতগতিতে ও উঁচুতে ভ্রমণ করতে পারছি। রঙিন টেলিভিশন আমাদের আনন্দের উত্স হয়েছে। নিউক্লীয় বিক্রিয়া থেকে পাচ্ছি তড়িত্ শক্তি। ইলেকট্রনিক কম্পিউটারে জটিল সব সমস্যার সমাধান করতে পারছি। সানন্দে মহাশূন্য পাঠানো হচ্ছে নতুন নতুন উপগ্রহ এবং সংগ্রহ করছে নতুন নতুন তথ্য। পদার্থবিজ্ঞানের প্রভূত অগ্রগতি মানবজীবনকে করছে অনেক সুন্দর ও সমৃদ্ধশালী। আমাদের জীবনকে চুম্বক, তড়িত্, আলোক, শব্দ ও নিউক্লীয় করছে গতিশীল, স্বাচ্ছন্দময়, সুন্দর এবং এদের পদার্থবিজ্ঞানে রয়েছে অপরিসীম অবদান। বৈদ্যুতিক বাতি আমাদের ঘর আলোকিত করছে। বৈদ্যুতিক পাখা শীতল বাতাস ছড়িয়ে দিচ্ছে। টেলিগ্রাফ ও টেলিফোনের সাহায্যে আমরা দূর-দূরান্তে খবর পাঠাতে পারছি। দ্রুতগামী উড়োজাহাজ আমাদের দূর-দূরান্তে নিয়ে যাচ্ছে। পদার্থবিজ্ঞানের মূল অবদান অবশ্য প্রকৃতির মৌলিক নিয়মগুলো আবিষ্কার। ক্ষুদ্রতম সেসব কণিকা দিয়ে বস্তুজগত্ তৈরি। মৌলিক যে বলগুলো প্রকৃতিতে কাজ করছে, তা আবিষ্কার করা সম্ভব হয়েছে পদার্থবিজ্ঞানের উদ্ভাবিত তত্ত্ব ও পরীক্ষণ দ্বারা। পদার্থবিজ্ঞানের কল্যাণে পরমাণুর অভ্যন্তর থেকে মহাবিশ্বের দূরতম গ্যালাক্সি সম্পর্কে ক্রমাগত শুদ্ধতর উপলব্ধি আমরা অর্জন করছি। এ জন্য বলা হয়ে থাকে যত বিজ্ঞানী জন্মগ্রহণ করেছেন, তত পদ্ধতি উদ্ভাবিত হয়েছে বিজ্ঞানচর্চার।