বহুনির্বাচনী প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য বাংলা ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো। পালামৌ১. পালামৌ অঞ্চলে প্রধানত কোন জাতির লোকের বাস?(ক) মারাঠী (খ) গুজরাটি (গ) কোল (ঘ) মুন্ডারি২. ‘গল্প করা এ বয়সের রোগ’—এখানে বৃদ্ধের কোন বৈশিষ্ট্যকে বোঝানো হয়েছে?(ক) বদঅভ্যাস (খ) বয়সের বাতিক (গ) বাচালতা (ঘ) পাণ্ডিত্যনিচের উদ্দীপকটি পড়ো এবং ৩-৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।জামান বাবার সঙ্গে সিলেটের জাফলং যাচ্ছিল। রাস্তা থেকে পাহাড়ের সৌন্দর্য দেখে গাড়ি থামাতে বলে। তারপর নেমে সেদিকে দৌড়াতে শুরু করে। বাবা বোঝাতে চান, ওই পাহাড় অনেক দূর, কিন্তু জামান তা কিছুতেই বিশ্বাস করতে চায় না।৩. উদ্দীপকের জামান ‘পালামৌ’ রচনার যার সঙ্গে সাদৃশ্যপূর্ণ— (ক) লেখক (খ) গাড়ওয়ান (গ) বঙ্গবাসী (ঘ) প্রতিবেশীর৪. উভয়ের মধ্যে যে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে—(ক) নির্বুদ্ধিতা (খ) ভ্রম (গ) একগুঁয়েমি (ঘ) সাহস৫. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?(ক) চব্বিশ পরগনার কাঁঠালপাড়া (খ) বর্ধমান জেলার আসানসোল(গ) আসামের করিমগঞ্জ (ঘ) রংপুর জেলার লাহিনীপাড়া৬. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিখ্যাত লেখকের সহোদর ছিলেন?(ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের(গ) শক্তি চট্টোপাধ্যায়ের (ঘ) বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের৭. সঞ্জীবচন্দ্র কত সালে মৃত্যুবরণ করেন?(ক) ১৮৮৯ সালে (খ) ১৮৮৮ সালে (গ) ১৮৮৭ সালে (ঘ) ১৮৮৬ সালে৮. কোন গাড়িতে করে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় যাত্রা করেছিলেন?(ক) সরকারি (খ) পর্যটনের (গ) ইনল্যান্ড ট্রানজিট কোম্পানির (ঘ) আর্মির।৯. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কোথা থেকে যাত্রা করেছিলেন?(ক) শিয়ালদা (খ) রানিগঞ্জ (গ) শিলিগুড়ি (ঘ) টালিগঞ্জ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তরপালামৌ: ১. গ ২. খ ৩. ক ৪. খ ৫. ক ৬. খ ৭. ক ৮. গ৯. খ।