৯ম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো ব্যবসায় উদ্যোগ বিষয়ের অধ্যায়-১ থেকে নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর।৩৪. বঙ্গোপসাগরের সঙ্গে সপ্তগ্রামের বাণিজ্য চলত—i. ভাগিরথী নদীর মাধ্যমে ii. তিস্তা নদীর মাধ্যমে iii. সরস্বতী খালের মাধ্যমেনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii৩৫. নিচের কোনটি দেশে বিদ্যমান শিল্প বিকাশে সহায়ক? i. খনিজ কয়লা ii. চুনাপাথর iii. কঠিন শিলা ও খনিজ তৈলনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii৩৬. ব্যবসায় বাণিজ্য প্রসারে সহায়তা করে—i. সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি ii. ব্যাংকিং ও গুদামজাতকরণ iii. উৎপাদন ও নিয়ন্ত্রণনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii. ৩৭. প্রযুক্তিগত পরিবেশ হলো—i. প্রযুক্তি শিক্ষা ii. কারিগরি শিক্ষা iii. ব্যবহারিক শিক্ষানিচের কোনটি সঠিক?ক. i, ii ও iii খ. i ও iii গ. ii ও iii ঘ. i ও ii৩৮. প্রাকৃতিক পরিবেশ কিসের সমন্বয়ে সৃষ্টি হয়? i. জলবায়ু ii. ভূমি ও প্রাকৃতিক সম্পদ iii. সংস্কৃতি ও ঐতিহ্যনিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও ii৩৯. একটি দেশের শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক অগ্রগতির জন্য প্রয়োজন—i. জলবায়ু ii. ভূমি iii. প্রাকৃতিক সম্পদনিচের কোনটি সঠিক?ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii৪০. প্রাকৃতিক পরিবেশের উপাদান—i. জলবায়ু ii. প্রাকৃতিক সম্পদ iii. আকাশ, চন্দ্র ইত্যাদিকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও ii# নিচের উদ্দীপকটি পড় এবং ৪১ থেকে ৪৩ নম্বর প্রশ্নের উত্তর দাও। প্রাচীন যুগে মানুষ পশু শিকার, ফলমূল আহরণ ও কৃষিকাজের মাধ্যমে ব্যবসায়িক লেনদেনের প্রচেষ্টা চালাত। তখন লেনদেনের বাহন ছিল দ্রব্যের বিনিময়ে দ্রব্য। ফলে তখনকার মানুষ নানাবিধ সমস্যার সম্মুখীন হতো। কিন্তু অর্থ প্রচলনের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন এখন খুব সহজেই করা যায়। ৪১. মৎস শিকার কোন যুগের উদাহরণ? ক. প্রাচীন যুগ খ. মধ্য যুগ গ. আধুনিক যুগ ঘ. কোনোটিই নয় ৪২. ফুলের চারা ও নার্সারি আবাদ কোন শিল্পের অন্তর্গত? ক. উৎপাদন শিল্প খ. প্রজনন শিল্প গ. নিষ্কাশন শিল্প ঘ. নির্মাণ শিল্প ৪৩. কোন যুগে অর্থের প্রচলন ঘটেছে? ক. প্রাচীন যুগে খ, মধ্য যুগে গ. আধুনিক যুগে ঘ. মধ্য ও আধুনিক যুগে # নিচের উদ্দীপকটি পড় এবং ৪৪ থেকে ৪৬ নম্বর প্রশ্নের উত্তর দাও। বাংলাদেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশের কারণে বিদেশি বিনিয়োগ খুব একটা আশাব্যঞ্জক নয়। এ দেশের অতীত ঐতিহ্য সমৃদ্ধ হলেও নানাবিধ পারিপার্শ্বিকতার কারণে দেশটা ঠিকমতো এগোতে পারছে না। যার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়ছে ব্যবসা-বাণিজ্যের ওপর। ৪৪. রাজনৈতিক পরিবেশ ব্যবসায় পরিবেশের কততম উপাদান?ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫৪৫. কোনটি ব্যবসায় বাণিজ্য প্রসারে সহায়তা করে? i. অনুকূল শিল্প ও বাণিজ্যনীতি ii. সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি iii. প্রতিবেশী ও অন্যান্য দেশের সঙ্গে কট্টর সম্পর্কনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii৪৬. বাংলাদেশে দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে উৎসাহী হয় না কেন?ক. ঘন ঘন সরকার পরিবর্তন, হরতাল ও ধর্মঘটের কারণে খ. রাজনৈতিক স্থিতিশীলতা ও সুষ্ঠু আইনশৃঙ্খলার কারণে গ. অনুকূল শিল্প ও বাণিজ্যনীতি এবং ব্যাংক ঋণের অসততার কারণে ঘ. ঘুষ, দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে৪৭. শিল্পনীতি কোন পরিবেশের অন্তর্ভুক্ত? ক. অর্থনৈতিক পরিবেশ খ. সামাজিক পরিবেশ গ. রাজনৈতিক পরিবেশ ঘ. আইনগত পরিবেশ। ব্যবসায় উদ্যোগ: সঠিক উত্তরঅধ্যায়-১: ৩৪. গ ৩৫. ঘ ৩৬. গ ৩৭. ঘ ৩৮. ঘ ৩৯. ঘ ৪০. ঘ ৪১. ক ৪২. খ ৪৩. খ ৪৪. গ ৪৫. ক ৪৬. ক ৪৭. ঘ।