৯ম শ্রেণীর শিক্ষার্থীদের পড়াশোনা: জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।  অধ্যায়-২ প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ২ নম্বর অধ্যায় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। ২৩। মাইটোকন্ড্রিয়ায় কত রকমের কো-এনজাইম থাকে? (ক) ১৪ (খ) ১৫ (গ) ৭০ (ঘ) ৭১২৪। নিউক্লিওলাসের ভাগগুলো কী কী?(ক) তন্তুময়, দানাদার, ম্যাট্রিক্স(খ) জেলির ন্যায়, দানাদার, ম্যাট্রিক্স(গ) DNA, RNA(ঘ) সেন্ট্রোমিয়ার, ক্রোমোনেমা।২৫। ক্রোমোসোমের বৈশিষ্ট্য ও কাজ কোনটি?(ক) খাদ্য সঞ্চয় করা (খ) শর্করা খাদ্য প্রস্তুত করা (গ) কোষ বিভাজনে মেরু নির্দেশ করা (ঘ) বংশগতির বৈশিষ্ট্য ধারণ ও বহন করা২৬। প্লাস্টিড অনুপস্থিত কোনটিতে?(ক) ছত্রাকে (খ) ব্যাকটেরিয়াতে (গ) প্রাণিকোষে (ঘ) সব কয়টিতে ২৭। নিউক্লিওলাসের প্রধান রাসায়নিক উপাদান DNA, RNA ছাড়া আর কোনটি থাকে?(ক) ক্যালসিয়াম (খ) ম্যাগনেসিয়াম (গ) প্রোটিন (ঘ) শ্বেতসার২৮। স্যাটেলাইট থাকে একটি ক্রোমোসোমের—(ক) মধ্যপ্রান্তে (খ) কিনারা এবং মধ্যপ্রান্তের মাঝামাঝি (গ) কিনারায় (ঘ) সেট্রোমেয়ারের সঙ্গে যুক্ত অবস্থায়।২৯। জীব ও কোষ সম্পর্কে বলা যায়—(ক) যার জীবন আছে সেই জীব(খ) জীবদেহের সকল ক্রিয়া-বিক্রিয়া পরিবেশভিত্তিক (গ) কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও iii৩০। সাইটোপ্লাজম সম্পর্কে তথ্য হলো—(ক) নিউক্লিয়াসের বাইরের অংশ (খ) বিভিন্ন অঙ্গাণু ধারণ করে (গ) এক্টোপ্লাজম ও এন্ডোপ্লাজমেকোনটি সঠিক? (ক) i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii৩১। নিউক্লিয়াস সম্পর্কে তথ্য হলো—(ক) রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেন(খ) নিউক্লিয়াস কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে(গ) আকার ও আয়তনে নিউক্লিয়াস সব সময় সমান কোনটি সঠিক?(ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও ii৩২। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর গঠিত হয়—(ক) প্রোটিন, লিপিড ও পলিমার দিয়ে (খ) লিপিড, পলিমার ও কাইটিন দিয়ে (গ) সেলুলোজ, প্রোটিন ও কাইটিন দিয়েকোনটি সঠিক?(ক) i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii৩৩। গলজি বস্তুর কাজ হলো—(ক) লাইসোসোম তৈরি করা (খ) কিছু এনজাইম নির্গমন করা (গ) কোষস্থ পানি বের করা কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii৩৪। লাইসোসোমের কাজ হলো—(ক) পরিমাপকে সাহায্য করা (খ) আক্রমণকারী জীবাণু ভক্ষণ (গ) কোষের অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করাকোনটি সঠিক?(ক) i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iiiদ্বিতীয় অধ্যায় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তরের সঠিক উত্তর: ২৩। ক ২৪। ক ২৫। ঘ ২৬। ঘ ২৭। গ ২৮। গ ২৯। গ ৩০। ঘ ৩১। ঘ ৩২। ক ৩৩। ঘ ৩৪। ঘ।