বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকানবম শ্রেণীর শিক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। সবাই ভালো তো, তোমাদের পড়াশোনা কেমন চলছে? গতকালের ধারাবাহিকতায় আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক নিয়ে আলোচনা করব, বিজ্ঞান কী? বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের সম্পর্ক নিয়ে আলোচনা করব। প্রশ্ন: ঘ) একজন কৃষক কীভাবে ধান চাষকে বৈজ্ঞানিক কর্মপদ্ধতির আওতায় আনতে পারেন বুঝিয়ে দাও উত্তর: ঘ) বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, গবেষণা কর্মের জন্য যে সুশৃঙ্খল ও ধারাবাহিক নিয়ম-নীতি অনুসরণ করে থাকেন, তাকে বৈজ্ঞানিক কর্মপদ্ধতি বলে। বৈজ্ঞানিক কর্মপদ্ধতিতে তাত্ত্বিক বিশ্লেষণ, গাণিতিক যুক্তি পরীক্ষালব্ধ ফলাফল ও এর তাৎপর্য অনুধাবন, নতুন তত্ত্ব ও তথ্যের অবতারণা, নব নব জ্ঞান সৃষ্টি, যান্ত্রিক উদ্ভাবন, নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ, প্রচলিত পরীক্ষা-নিরীক্ষার উন্নয়ন ও ব্যাখ্যা ইত্যাদি সম্পৃক্ত থাকে। নিচে একটি উদাহরণের সাহায্যে বিজ্ঞানসম্মত কর্মপদ্ধতির ব্যাখ্যা দেওয়া হলো—১. সমস্যা নির্দিষ্টকরণ: কোনো কাজ শুরু করার আগেই সমস্যা চিহ্নিত করাকে সমস্যা নির্দিষ্টকরণ বলা হয়। কৃষক যে সমস্যাটি নির্দিষ্ট করলেন তা হচ্ছে—কীভাবে একই পরিমাণ জমিতে ধানের ফলন বাড়ানো যায়? ফলন বাড়ানোর জন্য কৃষক জমিতে সার দেওয়ার কথা চিন্তা করলেন এবং যে অনুযায়ী কাজ শুরু করলেন, কাজ শুরু করার সময় কৃষকের মনে দুটি প্রশ্ন জাগ্রত হলো—ক. জমিতে সার দিলে আসলেই ফলন বাড়ে কী?খ. বেশি সার দিলে কি পরিমাণ ধানের ফলন বেশি হয়?কৃষক এ দুটি সমস্যা নির্দিষ্ট করে পরবর্তী ধাপে অগ্রসর হলেন।২. তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ: এ দুটি সমস্যার সমাধানে কৃষক একটি প্রদর্শনী খামার পরিদর্শনে গেলেন এবং সেখানে তিনি অন্য কৃষকদের সঙ্গে আলাপ করে তাঁদের অভিজ্ঞতা সম্পর্কে তথ্য সংগ্রহ করলেন। সেসব তথ্য বিশ্লেষণ করে তিনি জানতে পারলেন, সার দিলে ধানের ফলন বেশি হয়। এভাবে কোনো সমস্যা সম্পর্কে কোনো খবর সংগ্রহকে বলা হয় তথ্য সংগ্রহ।৩. আনুমানিক সিদ্ধান্ত বা অনুকল্প গ্রহণ: তথ্য বিশ্লেষণ করে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করাকে বলা হয় আনুমানিক সিদ্ধান্ত বা অনুকল্প। কৃষক তাঁর সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে নিচের আনুমানিক সিদ্ধান্তে উপনীত হলেন—প্রথমত: জমিতে সার দিলে ফলন বেশি হয়।দ্বিতীয়ত: জমিতে বেশি পরিমাণে সার দিলে ফলন আরও বেশি হয়।৪. অনুকল্প যাচাইয়ের পরীক্ষার পরিকল্পনা: কৃষক তাঁর অনুকল্পের সত্যতা পরীক্ষার জন্য একটি পরিকল্পনা গ্রহণ করলেন। এজন্য তিনি একই ধরনের এবং একই পরিমাপের তিন খণ্ড জমি নির্বাচন করলেন। # বাকি অংশ ছাপা হবে আগামীকাল