বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকানবম শ্রেণীর শিক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। গতকালের ধারাবাহিকতায় আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের শেষ প্রশ্নের শেষঅংশ নিয়ে আলোচনা করা হলো। প্রশ্ন: ঘ) একজন কৃষক কীভাবে ধান চাষকে বৈজ্ঞানিক কর্মপদ্ধতির আওতায় আনতে পারেন বুঝিয়ে দাও।গতকালের পর৫. পরীক্ষণ: জমি তিনটিতে তিনি একইভাবে চাষের জন্য প্রস্তুত করলেন। প্রত্যেক খণ্ড জমিতে তিনি একই ধরনের বীজ ব্যবহার করে ধান বুনলেন। একই ধরনের পরিচর্যা করলেন কিন্তু ভিন্ন ভিন্ন পরিমাণে সার প্রয়োগ করলেন।৬. পর্যবেক্ষণ: পরীক্ষণটি সম্পন্ন করে কৃষক নিম্নলিখিত ফলাফল পেলেন—প্রথম খণ্ড: জমিতে এক ব্যাগ সার প্রয়োগ করে কৃষক স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ধান পেলেন।খ. দ্বিতীয় খণ্ড জমিতে অর্ধেক বস্তা সার দিয়ে একই পরিমাণ ধান পেলেন।গ. তৃতীয় খণ্ড জমিতে কোনো সার না দিয়ে তিনি অনেক কম ধান পেলেন।৭. ফলাফল বিশ্লেষণ: পরীক্ষণের ফলাফল বিশ্লেষণ করে কৃষক অনুধাবন করলেন যে—ক. জমিতে সার দিলে ফলন বাড়ে, তাঁর প্রথম অনুকল্পটি সঠিক।খ. বেশি পরিমাণ সার দিলে ফলন বেশি হয়। তার দ্বিতীয় অনুকল্পটি ভুল।৮. আনুমানিক সিদ্ধান্ত বর্জন: দ্বিতীয় অনুকল্প সংশোধন করে কৃষক তাঁর নতুন অনুকল্প গ্রহণ করলেন।৯. নতুন অনুকল্প গ্রহণ: নির্দিষ্ট পরিমাণ সার দিলে জমি থেকে সর্বোচ্চ পরিমাণ ফলন পাওয়া যায়। এই অনুকল্পটি গ্রহণ করে কৃষক ৪, ৫, ৬ ও ৭ নম্বর ধাপগুলো অনুসরণ করে একটি চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হলেন।১০. চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ: কৃষক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলেন যে—ক. জমিতে সার দিলে ফলন বেশি হয়।খ. নির্দিষ্ট জমিতে নির্দিষ্ট পরিমাণ সার ব্যবহার করলেই ফলন সর্বোচ্চ হয়।১১. ফলাফল প্রকাশ: উৎসাহী কৃষক তাঁর গবেষণাপ্রাপ্ত ফলাফল সবার কাছে প্রকাশ করলেন।মন্তব্য: কৃষক পরীক্ষালব্ধ তথ্যের ভিত্তিতে তাঁর অনুকল্প গ্রহণ, বর্জন বা সংশোধন করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করছিলেন। এ থেকে পরিষ্কার বোঝা যায়, উদ্যোগী কৃষক একটি বিজ্ঞানসম্মত কার্যপদ্ধতি অনুসরণ করেছেন।