৯ম-১০ম শ্রেণীর উচ্চতর গণিত
সেট ও ফাংশনপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি নবম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের সেট ও ফাংশন নিয়ে আলোচনা করব।দৈনন্দিন জীবনে আমরা ‘সেট’ শব্দটি প্রায়ই ব্যবহার করে থাকি। যেমন: গ্লাসসেট, গয়নার সেট, সোফাসেট, এক সেট বই ইত্যাদি। গণিতে সেটতত্ত্ব সম্পর্কে ধারণা দেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর (১৮৪৪-১৯১৮)।সেটের সংজ্ঞা: বাস্তব জগৎ বা চিন্তাজগতের বস্তুর যেকোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলা হয়।সেটকে সাধারণত ইংরেজি বড় হাতের অক্ষর যেমন, A, B, C, D, X, Y ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। সেটের সদস্যগুলোকে ওই সেটের উপাদান বলা হয়। যেমন, A = {1, 2, 3} একটি সেট যেখানে তিনটি উপাদান রয়েছে। 2, A সেটের উপাদান-এ কথাটি বোঝাতে 2A প্রতীক ব্যবহার করা হয় এবং একে পড়া হয় 2 belongs to A. আবার, 5, A সেটের উপাদান নয় বোঝাতে 2A প্রতীক ব্যবহার করা হয় এবং একে 5 does bot belongs to A পড়া হয়।সেটকে প্রকাশ করার জন্য কয়েকটি পদ্ধতি প্রচলিত আছে। যেমন:(১) তালিকা পদ্ধতি : A = {2, 4, 6}(২) সেট গঠন পদ্ধতি : B = {x:x স্বাভাবিক জোড় সংখ্যা এবং x