জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০ সালে প্রাইভেট ডিগ্রি পাস (বিএ/বিএসএস/বিবিএস) ও সার্টিফিকেট কোর্সে অংশ নেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নির্বাচিত কলেজগুলোর মাধ্যমে নির্ধারিত ফরমে তালিকাভুক্তির (রেজিস্ট্রেশন) জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। তালিকাভুক্তির বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো।ফরম নেওয়া ও জমা দেওয়ার তারিখ: # কলেজ কর্তৃপক্ষ কর্তৃক চাহিদা পত্রের মাধ্যমে অধ্যক্ষ তাঁর ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির দ্বারা প্রয়োজনীয় কাগজপত্র স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিগ্রি (পাস) শাখা থেকে সংগ্রহের তারিখ: ০৪-০৭-২০১০ থেকে ০৮-০৭-২০১০ পর্যন্ত।# আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কলেজ থেকে তথ্যাদি ও কাগজপত্র সংগ্রহের শেষ তারিখ: ০৫-০৮-২০১০ পর্যন্ত।# আবেদনফরম ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ফির টাকা কলেজে জমা দেওয়ার শেষ তারিখ: ০৮-০৮-২০১০।# কলেজ কর্তৃপক্ষ কর্তৃক ব্যাংক ড্রাফট করার শেষ তারিখ: ১২-০৮-২০১০।# ব্যাংক ড্রাফটসহ যাবতীয় কাগজপত্র (তিন সেট বিবরণী, আরআইএফ এবং আবেদন ফরম ও উল্লিখিত কাগজপত্র) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়ার শেষ তারিখ: ১৬-০৮-২০১০।ডিগ্রি (পাস) প্রাইভেট ও সার্টিফিকেট কোর্সে তালিকাভুক্তির শর্তাবলী: ১। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩ বছরমেয়াদি বিএ/বিএসএস/বিবিএস (পাস) কোর্সের সংশোধিত রেগুলেশন (যা ২০০৪-০৫ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হয়েছে) অনুযায়ী ২০১০ সালে অনুষ্ঠিতব্য ডিগ্রি (পাস) পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে হবে। ডিগ্রি (পাস) পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থীদের ক্ষেত্রে ২০০৪-০৫ শিক্ষাবর্ষের জন্য প্রণীত রেগুলেশন অনুযায়ী ২০১০ সালে অনুষ্ঠিতব্য ডিগ্রি (পাস) প্রাইভেট পরীক্ষায় প্রথমে ৪০০ নম্বরের, ২০১১ সালে অনুষ্ঠিতব্য পরীক্ষায় ৪০০ নম্বরের এবং ২০১২ সালে ৬০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে।২। বাংলাদেশে বসবাসকারী যেসব ব্যক্তি স্বীকৃত কোন বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করেছে অথবা জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় কমপক্ষে ৩টি বিষয়ে এবং ‘এ’ লেভেল পরীক্ষায় কমপক্ষে ২টি বিষয়ে উত্তীর্ণ হয়েছে এবং ওই পাসের পর ২ বছর অতিক্রান্ত হয়েছে অর্থাৎ ২০০৭ সাল অথবা তৎপূর্বে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০১০ সালে অনুষ্ঠিতব্য বিএ/বিএসএস/বিবিএস (পাস) কোর্সের পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবে।৩। মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে যেসব ছাত্রছাত্রী ১৯৮৫ সাল বা পরবর্তী সময়ে দাখিল পরীক্ষায় পাস করেছে এবং ১৯৮৭ সাল বা পরবর্তী সময়ে আলিম পরীক্ষায় পাস করেছে তারা উচ্চমাধ্যমিকের সমতুল্য বলে বিবেচিত হবে।৪। স্নাতক ডিগ্রিধারী যেকোনো ছাত্রছাত্রী [যেসব বিষয় নিয়ে ডিগ্রি (পাস) পরীক্ষায় কৃতকার্য হয়েছে সেসব বিষয় ছাড়া] নিচে উল্লিখিত (চার পত্রবিশিষ্ট) যেকোনো একটি বিষয়ে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে সার্টিফিকেট কোর্স পরীক্ষায় অংশ নিতে পারবে।বিষয়গুলো: বাংলা (ঐচ্ছিক), ইংরেজি (ঐচ্ছিক), আরবি, উর্দু, ফার্সি, পালি, সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং।যেসব কলেজের মাধ্যমে প্রাইভেট রেজিস্ট্রেশন করা যাবে তার তালিকা নিচে দেওয়া হলো:ঢাকা মহানগর: ১. সাভার কলেজ, ২. ইস্পাহানি কলেজ, ৩. নিউ মডেল ডিগ্রি কলেজ, ৪. সরকারি বাংলা কলেজ, ৫. তেজগাঁও কলেজ, ৬. সরকারি তিতুমীর কলেজ, ৭. শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, ৮. ইডেন মহিলা কলেজ, ৯. টিএন্ডটি কলেজ, ১০. কবি নজরুল সরকারি কলেজ, ১১. আবুজর গিফারী কলেজ, ১২. বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, ১৩. তেজগাঁও মহিলা কলেজ, ১৪. লালমাটিয়া মহিলা কলেজ, ১৫. ঢাকা উইমেন্স কলেজ, উত্তরা, ১৬. মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ১৭. হাবিবুল্লাহ বাহার কলেজ, ১৮. আলহাজ মকবুল হোসেন কলেজ।ঢাকা বিভাগ: (মহানগর ব্যতীত) ১. নেত্রকোনা সরকারি কলেজ, ২. গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ, ৩. সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর, ৪. শেরপুর সরকারি কলেজ, ৫. নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ, ৬. এম এম আলী কলেজ, টাঙ্গাইল, ৭. নরসিংদী সরকারি কলেজ, ৮. ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর, ৯. কাজী আজিমউদ্দিন কলেজ, গাজীপুর, ১০. টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর, ১১. সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ, ১২. হরগঙ্গা সরকারি কলেজ, মুন্সিগঞ্জ, ১৩. সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ, ১৪. রাজবাড়ী সরকারি কলেজ, ১৫. সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর, ১৬. সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ, ১৭. শরীয়তপুর সরকারি কলেজ, ১৮. সরকারি নাজিমউদ্দিন কলেজ, মাদারীপুর। বরিশাল বিভাগ: ১. বিএম কলেজ, বরিশাল, ২. বরিশাল সরকারি মহিলা কলেজ, ৩. সোহরাওয়ার্দী সরকারি কলেজ, পিরোজপুর, ৪. ঝালকাঠি সরকারি কলেজ, ৫. ভোলা সরকারি কলেজ, ৬. পটুয়াখালী সরকারি কলেজ, ৭. বরগুনা সরকারি কলেজ। চট্টগ্রাম বিভাগ: ১. ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা, ২. কুমিল্লা সরকারি মহিলা কলেজ, ৩. বি.বাড়িয়া সরকারি কলেজ, ৪. চাঁদপুর সরকারি কলেজ, ৫. লক্ষ্মীপুর সরকারি কলেজ, ৬. ফেনী সরকারি কলেজ, ৭. নোয়াখালী সরকারি কলেজ, ৮. চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম ৯. সরকারি সিটি কলেজ, ১০. সরকারি হাজী মহসীন কলেজ, চট্টগ্রাম, ১১. কমার্স কলেজ, চট্টগ্রাম, ১২. বান্দরবান সরকারি কলেজ, ১৩. রাঙামাটি সরকারি কলেজ, ১৪. কক্সবাজার সরকারি কলেজ, ১৫. খাগড়াছড়ি সরকারি কলেজ। সিলেট বিভাগ: ১. সরকারি এমসি কলেজ, সিলেট, ২. বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ, ৩. সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ, ৪. মৌলভীবাজার, সরকারি কলেজ। খুলনা বিভাগ: ১. সরকারি পিসি কলেজ, বাগেরহাট, ২. সাতক্ষীরা সরকারি কলেজ, ৩. সরকারি মহিলা কলেজ, খুলনা, ৪. সরকারি বিএল কলেজ, খুলনা, ৫. সরকারি ভিক্টোরিয়া কলেজ, নড়াইল, ৬. সরকারি এম এম কলেজ, যশোর, ৭. সরকারি কে সি কলেজ, ঝিনাইদহ, ৮. সরকারি হোসেন শহীদ সো. কলেজ, মাগুরা, ৯. চুয়াডাঙ্গা সরকারি কলেজ, ১০. মেহেরপুর সরকারি কলেজ, ১১. কুষ্টিয়া সরকারি কলেজ। রাজশাহী বিভাগ: ১. সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ২. সিরাজগঞ্জ সরকারি কলেজ, ৩. এনএস কলেজ, নাটোর, ৪. নওগাঁ সরকারি কলেজ, ৫. রাজশাহী সরকারি কলেজ, ৬. নিউ গভ. কলেজ, রাজশাহী, ৭. নবাবগঞ্জ সরকারি কলেজ, ৮. সরকারি আযিযুল হক কলেজ, বগুড়া, ৯. জয়পুরহাট সরকারি কলেজ, ১০. লালমনিরহাট সরকারি কলেজ, ১১. কুড়িগ্রাম সরকারি কলেজ, ১২. নীলফামারী সরকারি কলেজ, ১৩. কারমাইকেল কলেজ, রংপুর, ১৪. গাইবান্ধা সরকারি কলেজ, ১৫. দিনাজপুর সরকারি কলেজ, ১৬. ঠাকুরগাঁও সরকারি কলেজ, ১৭. মকবুলার রহমান সরকারি কলেজ, পঞ্চগড়।