‘আদ-দোহা’ শব্দের অর্থ পূর্বাহ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর  অংশ-৩এসএসসি পরীক্ষায় সৃজনশীল অংশে ছয়টি প্রশ্নে ১৮ নম্বরের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন লিখতে হবে। অধ্যায়-২জ্ঞানমূলক প্রশ্ন৮. কোন রাতে সম্পূর্ণ আল-কোরআন একই সঙ্গে নাজিল হয়? উত্তর: কদর রাতে। ৯. মহানবী (সা.)-এর নিকট কোন সূরা প্রথম নাজিল হয়? উত্তর: সূরা আল ফাতিহা।১০. আল-কোরআনের প্রামাণ্য সংস্করণ হিজরি কত সালে তৈরি হয়? উত্তর: ২৪ সালে। ১১. পবিত্র কোরআন মজিদের আয়াতের ক্রমধারা রক্ষা করা কী? উত্তর: ওয়াজিব।১২. মাক্কি সূরার সংখ্যা কয়টি?উত্তর: ৮৬টি।১৩. ‘আদ-দোহা’ শব্দের অর্থ কী?উত্তর: পূর্বাহ্ন বা দিবসের প্রথম ভাগ।১৪. সূরা আল-ইনশিরাহ কোথায় অবতীর্ণ হয়?উত্তর: মক্কায়। ১৫. সূরা আত-তিনে আল্লাহ তাআলা কয়টি জিনিসের শপথ করেছেন?উত্তর: চারটি। ১৬. সূরা আল-যিলযাল কোথায় অবতীর্ণ হয়?উত্তর: মদিনায়।১৭. হাদিসের বর্ণনা পরম্পরাকে কী বলা হয়? উত্তর: সনদ। ১৮. যে ব্যক্তি হাদিস বর্ণনা করেন, তাঁকে কী বলে?উত্তর: রাবি।১৯. কিয়াস অর্থ কী?উত্তর: পরিমাণ, অনুমান ও তুলনা করা।২০. ফরজ অস্বীকার করলে কী হয়?উত্তর: কাফির।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: হজরত ওসমান (রা.)-কে জামিউল কোরআন বলা হয় কেন?উত্তর: আল-কোরআন সংকলনে হজরত ওসমান (রা.)-এর অবদান অপরিসীম। তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পবিত্র কোরআন সংগৃহীত হয়। এ মহান কাজের জন্য হজরত ওসমান (রা.)-কে জামিউল কোরআন বলা হয়।প্রশ্ন: পবিত্র কোরআনের সূরাগুলোকে মাক্কি ও মাদানি বলার কারণ কী? বুঝিয়ে লেখো।উত্তর: পবিত্র কোরআনের মক্কায় অবতীর্ণ সূরাগুলোকে মাক্কি ও মদিনায় অবতীর্ণ সূরাগুলোকে মাদানি বলা হয়।প্রশ্ন: মাক্কি ও মাদানি সূরা বলতে কী বোঝো?উত্তর: রাসুল (সা.)-এর মক্কা-জীবনে যেসব সূরা নাজিল হয়েছে, সেগুলোকে মাক্কি সূরা বলে। আর মদিনায় হিজরতের পর যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে, সেগুলোকে মাদানি সূরা বলা হয়।প্রশ্ন: সূরা আল-কদর অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট উল্লেখ করো।উত্তর: মহানবী (সা.) ও তাঁর উম্মতের আয়ু কম হওয়ায় তাঁদের পক্ষে আল্লাহ তাআলার ইবাদত করে পূর্ববর্তী ব্যক্তিদের সমকক্ষ হওয়া কিছুতেই সম্ভব নয়। সাহাবিগণের এ অক্ষেপের পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ তাআলা নবী করিম (সা.)-এর ওপর সূরা আল-কদর অবতীর্ণ করেন।প্রশ্ন: ‘সিহাহ সিত্তাহ’ বলতে কী বোঝো?উত্তর: সিহাহ সিত্তাহ প্রসিদ্ধ হাদিসগ্রন্থগুলোর মধ্যে অন্যতম। সাধারণত বিখ্যাত হাদিসশাস্ত্রের প্রসিদ্ধ ছয়খানা হাদিসগ্রন্থকে সিহাহ সিত্তাহ বলা হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল