‘আষাঢ়’ কবিতায় বর্ষা ঋতুর কথা বলা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি লিখ অংশ-২প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ১ নম্বর প্রশ্নে থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো’। প্রশ্ন থাকবে ১০টি নম্বর থাকবে ১০।সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:১২। ‘আষাঢ়’ কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে?(ক) গ্রীষ্ম (খ) বর্ষা (গ) শরৎ (ঘ) বসন্তউত্তর: (খ) বর্ষা। ১৩। ‘আষাঢ়’ কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?(ক) ক্ষণিকা (খ) চিত্রা (গ) কল্পনা (ঘ) সোনার তরীউত্তর: (ক) ক্ষণিকা১৪। শনশন, বনবন, ঝনঝন—এ ধরনের শব্দকে বাংলা ব্যাকরণে বলা হয়—(ক) জোড়া শব্দ (খ) ধ্বনাত্মক শব্দ (গ) প্রতিশব্দ (ঘ) সমার্থক শব্দ উত্তর: (খ) ধ্বনাত্মক শব্দ। ১৫। ‘সুখু বদমেজাজি আর আলসে’— বাক্যটিতে ‘বদমেজাজি’ কোন পদ?(ক) বিশেষ্য (খ) বিশেষণ (গ) সর্বনাম (ঘ) ক্রিয়াউত্তর: (খ) বিশেষণ।১৬। কোন বাক্যটিতে বিস্ময়সূচক চিহ্নের সঠিক ব্যবহার করা হয়েছে?(ক) চাঁদের আলো আমার ভালো লাগে! (খ) তোমার গোস্তাকি শুনবে! (গ) দুখু তো সরল মেয়ে! (ঘ) আমি বুঝি না মানুষ কেন এমন করে!উত্তর: (ঘ) আমি বুঝি না মানুষ কেন এমন করে!১৭। কোন বাক্যটিতে যতি চিহ্ন সঠিকভাবে ব্যবহার করা হয়েছে?(ক) বুড়ি কী করেছিস! আমায় দেখ? (খ) বুড়ি! কী করেছিস? আমায় দেখ।(গ) বুড়ি, কী করেছিস আমায় দেখ। (ঘ) বুড়ি? কী করেছিস, আমায় দেখ। উত্তর: (গ) বুড়ি, কী করেছিস আমায় দেখ। ১৮। ‘চার’ সংখ্যাটির ক্রমবাচক বিশেষণ—(ক) তৃতীয় (খ) চতুর্থ (গ) পঞ্চম (ঘ) ষষ্ঠউত্তর: (খ) চতুর্থ ১৯। গভীর পানিতে ডুব দিয়ে কোনো জিনিস উদ্ধার করে আনে—(ক) নভোচারী (খ) সাঁতারু (গ) ডুবুরি (ঘ) পানকৌড়িউত্তর: (গ) ডুবুরি।২০। কবি কাজী নজরুল ইসলাম যে নামে বেশি পরিচিত—(ক) পল্লী কবি (খ) বিদ্রোহী কবি (গ) স্বভাব কবি (ঘ) লেটোদলের কবি উত্তর: (খ) বিদ্রোহী কবি। ২১। এত মানুষ! এঁরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন?—এখানে কোন কোন যতি চিহ্ন ব্যবহার করা হয়েছে?(ক) বিস্ময়সূচক ও দাঁড়ি (খ) প্রশ্নবোধক ও সেমিকোলন (গ) বিস্ময় চিহ্ন ও জিজ্ঞাসা চিহ্ন (ঘ) দাঁড়ি ও জিজ্ঞাসা চিহ্নউত্তর: (গ) বিস্ময় চিহ্ন ও জিজ্ঞাসা চিহ্ন।২২। ‘ওয়ারী বটেশ্বর’ কোন জেলায় অবস্থিত?(ক) কুমিল্লা (খ) নওগাঁ (গ) দিনাজপুর (ঘ) নরসিংদীউত্তর: নরসিংদী।২৩। কান্তজির মন্দির—(ক) দিনাজপুরে (খ) বগুড়ায় (গ) নওগাঁয় (ঘ) কুমিল্লায়উত্তর: (ক) দিনাজপুরে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল