জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর অংশ-৭এসএসসি পরীক্ষায় সৃজনশীল অংশে ছয়টি প্রশ্নে ১৮ নম্বরের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন লিখতে হবে। অধ্যায়-৪জ্ঞানমূলক প্রশ্ন:৮. মানবজীবনের শ্রেষ্ঠ সম্পদ কী?উত্তর: আখলাকে হামিদাহ বা সচ্চরিত্র।৯. কোন জিনিস ছাড়া অন্য সব সম্পদ অর্থহীন?উত্তর: আখলাকে হামিদাহ বা সচ্চরিত্র।১০. কোনটি সব পাপের জননী?উত্তর: মিথ্যা সব পাপের জননী।১১. মিথ্যার পরিণাম কী?উত্তর: ধ্বংস।১২. ‘খায়িন’ অর্থ কী? উত্তর: আত্মসাত্কারী।১৩. ‘আহদ’ শব্দের অর্থ কী?উত্তর: ওয়াদা, অঙ্গীকার, চুক্তি, প্রতিশ্রুতি, কাউকে কোনো কথা দেওয়া ইত্যাদি।১৪. আল্লাহ তাআলা প্রতিটি পদার্থের ওপর কোন শব্দটি অঙ্কন করে দিয়েছেন?উত্তর: রহমত১৫. যাবতীয় নেশার বস্তু ইসলামে কী?উত্তর: নিষিদ্ধ।অনুধাবনমূলকপ্রশ্ন: আখলাকে হামিদাহ বলতে কী বোঝো?উত্তর: আখলাকে হামিদাহ হচ্ছে সচ্চরিত্র। অর্থাত্, মানুষের যে স্বভাব বা আচরণ সব সমাজে প্রশংসনীয় ও সমাদৃত এবং আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের কাছে প্রিয়, তাকে আখলাকে হামিদাহ বা প্রশংসনীয় আচরণ বলে।প্রশ্ন: তাকওয়া বলতে কী বোঝো?উত্তর: ইসলামি পরিভাষায় বলা যায়, আল্লাহর তাআলার ভয়ে নিজেকে সব রকম অন্যায়-অনাচার ও পাপাচার থেকে বিরত রেখে আল কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করাই হলো তাকওয়া।প্রশ্ন: সত্যবাদিতা বলতে কী বোঝো?উত্তর: আরবি ‘সিদক’ শব্দের বাংলা প্রতিশব্দ হলো সত্যবাদিতা। বাস্তব ও প্রকৃত ঘটনা অবিকৃতভাবে প্রকাশ করাই হচ্ছে সত্যবাদিতা। সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয়।প্রশ্ন: মুনাফিকের লক্ষণ কয়টি ও কী কী? বুঝিয়ে লেখো।উত্তর: মুনাফিকের লক্ষণ তিনটি। যথা:ক) যখন কথা বলে মিথ্যা বলে।খ) যখন তাদের কাছে কোনো কিছু আমানত রাখা হয়, তখন তারা তা নষ্ট করে বা খিয়ানত করে।গ) এ জাতীয় লোকেরা যখন কারও কাছে কোনো ওয়াদা করে, তখন তা ভঙ্গ করে।প্রশ্ন: ইসলামি শিক্ষার অন্যতম উদ্দেশ্য বর্ণনা করো।উত্তর: ইসলামি শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীকে রুচিশীল ও মার্জিত মানুষ হিসেবে গড়ে তোলা। আল কোরআন ও হাদিসের আলোকে শিক্ষার্থীর আচার-আচরণ ও চলাফেরা কেমন হওয়া উচিত, সে বিষয়ে উপযুক্ত শিক্ষা দিয়ে তাকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে ইসলামি শিক্ষা।প্রশ্ন: হালাল উপার্জন অপরিহার্য কেন?উত্তর: হালাল উপার্জন মানে বৈধ উপার্জন। হালাল উপার্জন অপরিহার্য। দেহকে সুস্থ রাখার জন্য জীবিকার প্রয়োজন আর আত্মার কল্যাণের জন্য ও হালাল খাদ্য গ্রহণের জন্য হালাল উপার্জন অপরিহার্য।প্রশ্ন: আত্মশুদ্ধি বলতে কী বোঝো?উত্তর: আত্মশুদ্ধি হচ্ছে আত্মার পবিত্রতা তথা আত্মা বা অন্তরকে কলুষমুক্ত রাখা। সব রকম পাপ-পঙ্কিলতা, কলুষতা ও অনৈসলামিক কর্মকাণ্ড থেকে নিজেকে মুক্ত ও পবিত্র রাখা এবং নিজেকে সংশোধন করাই হলো আত্মশুদ্ধি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল