'ই' ইউনিটের ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞান অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের ফল প্রকাশ হয়েছে।

ইউনিট সমন্বয়কারী অধ্যাপক জাহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের (ইউনিট সমন্বয়কারীর কার্যালয়) নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd-এ ফল পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে মোট আসন সংখ্যা ১৩৫। ‘ই’ ইউনিটের অধীনে পঠিত বিষয়গুলো হলো অ্যাপ্লায়েড ফিজিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ।

অধ্যাপক জাহিদুল ইসলাম আরও জানান, আগামী ৭ ও ৮ ডিসেম্বর বিভাগীয় কার্যালয়ে সভাপতির কক্ষে মেধা তালিকায় উত্তীর্ণদের মৌখিক সাক্ষাৎকার সকাল নয়টা থেকে অনুষ্ঠিত হবে। ৭ ডিসেম্বর প্রথম শিফট ও ৮ ডিসেম্বর দ্বিতীয় শিফট থেকে মেধা তালিকায় উত্তীর্ণদের সাক্ষাৎকার নেওয়া হবে।