'এ' ও 'জি' ইউনিটের ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ (কলা অনুষদ) ও ‘জি’ (কৃষি অনুষদ) ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ শনিবার এই ফল প্রকাশ করা হয়।

কলা অনুষদের ডিন এফ এম এ এইচ তাকী জানান, উত্তীর্ণ প্রথম ১৫২৪ জনকে (বিজোড় রোল-নম্বর) ৬ নভেম্বর এবং ১৫১০ জনকে (জোড় রোল-নম্বর) ৭ নভেম্বর সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডিন কমপ্লেক্সে সকাল ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে।

এফ এম এ এইচ তাকী আরও জানান, ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষার জন্য ১৫৫০ জনকে ডাকা হয়েছে। ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ ও মমতাজ উদ্দিন কলা ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা জন্য ৩১৯০ জন এবং সংগীত বিভাগের ব্যবহারিক পরীক্ষার জন্য ১৮৬৬ জনকে ডাকা হয়েছে। ১-৪ নভেম্বর নাট্যকলা বিভাগের এবং ১-৩ নভেম্বর সংগীত বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কৃষি অনুষদের ডিন অধ্যাপক মো. সাইফুল ইসলাম বলেন, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মেধা ক্রমানুসারে প্রথম ৯৭৭ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। ২০ নভেম্বর এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

এ বছর ‘এ’ ইউনিটে ৯৪১ সিটের বিপরীতে ২১ হাজার ২৩১ জন ও ‘জি’ ইউনিটে ২১২ সিটের বিপরীতে ১৩ হাজার ৯২৬ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন।