জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংবাদদাতাজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষের কলা অনুষদভূক্ত ‘খ’ ইউনিটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তন (মাইগ্রেশন) শুরু হয়েছে। আগামী ৩১ জানুয়ারি এ সংক্রান্ত আবেদন করার শেষ তারিখ বলে জানিয়েছে প্রশাসন। প্রশাসন জানায়, ‘খ’ ইউনিটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে যারা বিভাগ পরিবর্তন বা মাইগ্রেশন করতে ইচ্ছুক তাদের স্ব-স্ব বিভাগের চেয়ারম্যানের মাধ্যমে আবেদন করতে হবে। এই আবেদন কলা অনুষদের ডীন কার্যালয়ে ৩১ জানুয়ারীর মধ্যে জমা দিতে হবে। বিভাগ পরিবর্তনের জন্য ০২ ফেব্রুয়ারি মেধাক্রম ১ হতে ১৫০০, ৩ ফেব্রুয়ারি ১৫০১ থেকে ২১০০ এবং ৪ ফেব্রুয়ারি ২১০১ থেকে ২৩৪৬ পর্যন্তদের আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাত্কার অনুষ্ঠিত হবে। কলা অনুষদের ডীন কার্যালয়ে এই সাক্ষাত্কার গ্রহণের সময় ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র, প্রাপ্ত মনোনায়নপত্রের ফটোকপি, ভর্তির মূল রশিদের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আনতে হবে।