প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার বলা হয়, সোমবার দুপুর সাড়ে ১২টায় ফল প্রকাশ করা হবে। খবর বাসস।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নম্বর-২১৪) আনুষ্ঠানিকভাবে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।
২২ সেপ্টেম্বর শুক্রবার ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।