‘খ’ ইউনিটের শূন্য আসন ও বিভিন্ন কোটায় ভর্তির তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের শূন্য আসন পূরণের জন্য প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত পরীক্ষার্থীদের সাক্ষাত্কার ১৭ জানুয়ারি শুরু হবে। প্রশাসন জানায়, ১৭ জানুয়ারি ১৯৫১-২২৫০, ১৮ জানুয়ারি ২২৫১-২৫৫০ ও ১৯ জানুয়ারি মেধাক্রমের ২৫৫১-২৭৫০ পর্যন্ত সাক্ষাত্কার কলা অনুষদের ডিন কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সাক্ষাত্কার প্রতিদিন সকাল সাড়ে ১০টায় শুরু হবে। আসন পূরণ হওয়া মাত্রই সাক্ষাত্কার গ্রহণ শেষ হবে। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষে ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটে প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত বিভিন্ন কোটায় ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের আবেদনপত্র চাওয়া হয়েছে।প্রশাসন জানায়, সব ইউনিটের প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত যারা মুক্তিযুদ্ধের সন্তান, প্রতিবন্ধী, আদিবাসী ও ওয়ার্ড কোটায় ভর্তি হতে ইচ্ছুক তাঁদের সংশ্লিষ্ট ডিন কার্যালয় থেকে নির্দিষ্ট আবেদনপত্র নিতে হবে। আবেদনপত্রটি পূরণ করে পরীক্ষার্থীর মা-বাবার মুক্তিযুদ্ধের সনদ দুই কপি ফটোকপিসহ মূল সনদ এবং অন্যান্য কোটায় প্রার্থীদের সংশ্লিষ্ট সনদসহ ২০ জানুয়ারির মধ্যে ডিন কার্যালয়ে জমা দিতে হবে।