প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাসের হার হার ৯ দশমিক ৮৩ শতাংশ।
আজ দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।
প্রকাশিত ফলে দেখা যায়, ৭ হাজার ৫৬৬ জন পরীক্ষার্থী পাস করেছেন।
পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন ১ লাখ ৯ হাজার ১৭৩ জন শিক্ষার্থী। ২৮ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ৭৩ হাজার ৯৮৯ জন শিক্ষার্থী।